আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

এই সিরিজ দিয়ে বিশ্বকাপে চোখ পাকিস্তানের

এই সিরিজ দিয়ে বিশ্বকাপে চোখ পাকিস্তানের

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে। আজ শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে সেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে পাকিস্তান। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমান আলী আগা বলেছেন, আগামী টি২০ বিশ্বকাপের জন্য ২০-২৫ জনের একটা গ্রুপ তৈরি করতে চান। সে কাজটা তারা এখন থেকে শুরু করতে চান। এর আগের দিন কোচ মাইক হেসনও আগামী বিশ্বকাপের প্রস্তুতির কথা বলেছেন।

পাকিস্তানের এই দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো তিন তারকা নেই। সুযোগ দেওয়া হয়েছে সদ্য সমাপ্ত পিএসএলে পারফর্ম করা হাসান নওয়াজ, সাহিবজাদা ফারহান, ইরফান খানের মতো তরুণদের।

এ পরিবর্তন নিয়ে সালমান জানান, ‘আমাদের লক্ষ্য হলো বিশ্বকাপের আগে এমন একটি একাদশ তৈরি করা যারা শ্রীলঙ্কান (আগামী বিশ্বকাপের ভেন্যু) কন্ডিশনে দুর্দান্ত পারফর্ম করবে। সে সঙ্গে আমরা ২০-২৫ জনের একটা পুল তৈরি করতে চাই, যেন বিশ্বকাপের আগে কেউ চোটে পড়লে দলকে ভুগতে না হয়। গত বিশ্বকাপে এই কারণে আমাদের বেশ সমস্যায় পড়তে হয়েছিল।’

এই পরিবর্তন নিয়ে গতপরশু অবশ্য ভিন্ন কথা বলেছিলেন পাকিস্তানের সাদা বলের নতুন কোচ মাইক হেসন, ‘আগামী টি২০ বিশ্বকাপের আগে আমাদের হাতে যথেষ্ট ম্যাচ আছে। আমরা যে স্টাইলে টি২০ খেলতে চাই, সেটা এই সময়ের মধ্যে আশা করছি অভ্যস্ত হতে পারব। আর এই স্টাইলের সঙ্গে মানানসই খেলোয়াড়দেরই আমরা দলে নেব।’ সদ্য সমাপ্ত পিএসএলে সালমান ও হেসন ইসলামাবাদ ইউনাইটেডে জুটি ছিলেন। সেখানে তারা আক্রমণাত্মক ক্রিকেটের ব্র্যান্ড গড়ে তুলেছিলেন। জাতীয় দলেও আক্রমণাত্মক ক্রিকেট দেখা যাবে বলে জানিয়েছেন সালমান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত