আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখতে হয়েছে নেইমারকে

হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখতে হয়েছে নেইমারকে

চোটে পড়ার পর প্রায় দেড় মাস পর মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু তার ফেরাটা সুখকর হয়নি। ব্রাজিলিয়ান লিগের ১১তম ম্যাচডেতে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তিনি। সেটাও অবশ্য অদ্ভুত এক কারণে। হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখতে হয়েছে নেইমারকে।

ম্যাচের ৭৬ মিনিটে নেইমারের ওই লাল কার্ড দুর্ভাগ্য ডেকে এনেছে সান্তোসের জন্যেও। বোটাফোগোর বিপক্ষে ম্যাচটাই সান্তোস হেরে যায় ১-০ গোলে। 

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড। সেটাই পরিণত হয় লাল কার্ডে। গনজালো এস্কোবারের পাস ছিল বক্সের দিকে। বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। রিবাউন্ডে আসা বলটাকে এরপর হাত দিয়েই জালের দিকে ঠেলে দেন নেইমার। 

ইচ্ছেকৃত হ্যান্ডবলের কারণে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড। নিয়ম অনুযায়ী সেটা লালকার্ডই বটে। নেইমার মাঠ ছাড়লে দশজনের সান্তোস এরপর ম্যাচে খাবি খেয়েছে বোটাফোগোর সামনে। ৮৬ মিনিটে আর্তুর গিমারেস গোল করে ম্যাচটাই জিতিয়ে দেন বোটাফোগোকে। 

এই হারের পর ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনেই চলে গিয়েছে সান্তোস। ১১ ম্যাচ থেকে তাদের অর্জন মোটে ৮ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আরেক ঐতিহ্যবাহী ফ্ল্যামেঙ্গো। ১১ ম্যাচে তাদের অর্জন ২৪ পয়েন্ট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত