আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ওসমানী মেডিকেলে ১০ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

ওসমানী মেডিকেলে ১০ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ ঘণ্টায় পাঁচ নবজাতকসহ ১০ শিশু মারা গেছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত শিশু ওয়ার্ডসহ হাসপাতালের তিন ওয়ার্ডে এসব শিশু মারা যায়। এরা হলো- নগরীর শেখঘাট এলাকার নিলুফার, শহরতলীর শাহ পরানের আসমা এবং একই এলাকার সন্ধ্যা রানীর নবজাতক; হবিগঞ্জের ইয়াসমিন (৩ দিন); সিলেটের জকিগঞ্জের দশগ্রামের আকাশ (৭ দিন); সুনামগঞ্জ সদরের তাজরিয়া ও মেহেদি (আড়াই মাস), বিশ্বম্ভরপুরের নাদিয়া (৬ মাস), ছাতকের শাপরাজ (৩ বছর) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার সায়মা (দেড় বছর)। অভিভাবকদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে। সদ্যোজাত একমাত্র সন্তানকে হারিয়ে ফাতেমা আক্তার জানান, 'রোববার সন্ধ্যা ৬টার দিকে আমার ছেলের জন্ম হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে তার খিঁচুনি শুরু হয়। এসময় চিকিৎসার জন্য ডাক্তার ও নার্সের কক্ষে গেলে তারা গুরুত্ব না দেয়ায় ভোর ৪টার দিকে বিনা চিকিৎসায় সে মারা যায়।' সদ্যোজাত মেয়েকে হারিয়ে নীলুফার বেগম বলেন, 'রোববার দুপুরে বাসায় জন্ম হয় মেয়েটির। এরপর ঠাণ্ডাজনিত কারণে বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের কাছে যাই। কিন্তু ডাক্তার গুরুত্ব না দেয়ায় সোমবার ভোর ৫টার দিকে সে মারা যায়।' ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুস সালাম জানান, শিশুরা বিভিন্ন রোগে মারা গেছেন। এদের মধ্যে কারো জন্মগত ক্রটি, শারীরিক সমস্যাসহ নানা রকম রোগ ছিল। তিনি আরও জানান, চিকিৎসদের অবহেলার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখবে। ডা. সালাম জানান, শিশু মৃত্যুর এ ঘটনায় হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. ইসমাইল পাটোয়ারীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- শিশু বিভাগের প্রধান ডা. মনজ্জির আলী ও আবাসিক চিকিৎসক রঞ্জন কুমার রায়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত