আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সুনামগঞ্জে ডুবে যাচ্ছে হাজার হাজার হেক্টর বোরো ধান, কৃষকদের আহাজারি

সুনামগঞ্জে ডুবে যাচ্ছে হাজার হাজার হেক্টর বোরো ধান, কৃষকদের আহাজারি

সুনামগঞ্জের তাহিরপুরে দুঃস্বপ্নের মতো উজান থেকে নেমে আসছে পাহাড়ী ঢলের পানি। সুনামগঞ্জের নানা হাওরের পর এবার বাঁধ ভেঙ্গে ডুবেছে প্রায় ৬ হাজার একর আধাপাকা কাঁচা বোরো ধান। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে স্থানীয় কৃষকদের চোখের সামনে এরাইল্লাকোনা হাওর বাঁধ ভেঙ্গে পানিতে ডুবে যায়। এসময় হাওরপারের কৃষকদের আহাজারিতে আকাশপাতাল ভারী হয়ে উঠে। এ হাওরে মন্দিয়াতা, জয়পুর, গোলাবাড়ীসহ কয়েকটি গ্রামের কৃষকরা বোরো ধান রোপন করেছিলেন। এ বাঁধটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে দেয়া হয়েছিল। রাতদিন স্বেচ্ছাশ্রমে কৃষকরা পরিশ্রম করেও শেষ রক্ষা হয়নি।
 

হাওর পারের মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সানজু মিয়া জানান, শুক্রবার সকাল আটটার দিকে হঠাৎ বাঁধটি ভেঙ্গে প্রায় ৬ হাজার একর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। আর সপ্তাহখানেক সময় পেলে কৃষকরা এ হাওরের ধানগুলো গোলায় তুলতে পারতেন।


তিনি বলেন, ‘বার বার পানি উন্নয়ন বোর্ডকে বলার পরও এখানে সরকারের পক্ষ্য থেকে কোন বাঁধ দেয়া হয়নি। ইউনিয়ন পরিষদের কিছু অর্থায়নে আর কৃষকরা স্বেচ্ছায় মাটি কেটে এ বাঁধটি তৈরি করেছিলেন।’


শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, বৌলাই, যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীগুলো পাহাড়ী ঢলের পানিতে এখন কানায় কানায় পরিপূর্ণ। নদীগুলোতে পানির চাপ বেশি থাকায় এরাইল্লাকোনা হাওরের পাশেই বৃহৎ মাটিয়ান, শনি হাওরের ফসল রক্ষা বাঁধের উপর চাপ পড়ছে। কোন কোন বাঁধে ফাটল, কোনটিতে দেবে যাওয়া আবার কোনটিতে বাঁধের নীচের ফুলফা দিয়ে হাওরের ভিতরে পানি প্রবেশ করছে। আর এসব ঠেকানোর জন্য কৃষকরা রাতদিন স্বেচ্ছাশ্রমে পরিশ্রম করছেন।

শনির হাওরপাড়ের কৃষক উস্তার মিয়া বলেন, নদীগুলোতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে ২০১৭ সালের মতো সকল হাওরের ফসল অকাল বন্যায় ডুবে যাবে।


মাটিয়ান হাওরের কৃষক সুজন মিয়া বলেন, শনির হাওরের সাহেবনগর বাঁধ ও নান্টুখালী বাঁধটি খুবই ঝুঁকিপূর্ণ। এ হাওরটিতে তাহিরপুর উপজেলা, জামালগঞ্জ উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার প্রায় ২০ হাজার হেক্টর জমি রয়েছে। অপরদিকে উপজেলার দ্বিতীয় বৃহৎ বোরো ফসলী ধানের হাওর হলো মাটিয়ান হাওর। এ হাওরের ঝুঁকিপূর্ণ বাঁধগুলো হলো— ধরন্দ বাঁধ, আলমখালি বাঁধ, বনুয়া বাঁধ ও আনন্দনগরের পূর্বাংশের বাঁধ।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, টাঙ্গুয়া হাওরের ভিতরে এরাইল্লা কোন বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত নয়। যে কারণে এখানে সরকারি কোন বরাদ্দ দেয়া হয়নি। স্থানীয় কৃষকরা নিজেরা এ বাঁধটি বিভিন্ন মাধ্যমে দিয়েছিলেন।

তিনি আরও জানান, বৃহৎ শনি ও মাটিয়ান হাওরের ঝুঁকিপূর্ণ বাঁধগুলো পরিদর্শন করা হয়েছে। বাঁধগুলোর বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। পানির ওভার ফ্লো (উপচে পড়া) যদি না হয় তাহলে আর কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত