আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস : সিলেটে বিভিন্ন কর্মসূচী

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস : সিলেটে বিভিন্ন কর্মসূচী

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ‘প্রাতঃরাশেই শুরু স্বাস্থ্যকর খাদ্যের’ শ্লোগান নিয়ে শুরু হওয়া দিবসটিকে ঘিরে সিলেটে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালী, বিনা মূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ কর্মসূচী ও আলোচনা সভা। সিলেট ডায়াবেটিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪০ কোটি। ২০৩০ সালের মধ্যে ৫০ কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৯০ লাখ। দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলছে।সংশ্লিষ্ট চিকিৎসকরা রোগটিকে নীরব ঘাতক হিসেবে অভিহিত করেছেন। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে এ বৃদ্ধির হার অনেক বেশি। বর্তমানে ডায়াবেটিক রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বের বাংলাদেশের অবস্থান দশম স্থানে। বৃদ্ধির এ হার অব্যাহত থাকলে আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে পৌঁছবে। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া রোগটিকে এখনই প্রতিরোধ করা না গেলে আগামী ২০৩০ সালে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসা-বিশেষজ্ঞরা।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, শুধু রাজধানীতে ডায়াবেটিস আক্রান্তদের সংখ্যা ১০ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের (ডায়াবেটিসের আগের ধাপ) হার আরও প্রায় ১০ শতাংশ। গ্রামাঞ্চলেও সামগ্রিক প্রবণতা প্রায় ৮ শতাংশ। প্রতি বছর আরও এক লাখ মানুষ নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কর্তৃক প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী ডায়াবেটিক পরিস্থিতি আরও ভয়াবহ। ডায়াবেটিসের কারণে প্রতি বছর ৫ লাখ মানুষ মারা যাচ্ছে। শুধু তাই নয়, ডায়াবেটিসের কারণে অর্থনৈতিক চাপও বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিসের ওষুধ, ইনসুলিন সব কিছুরই দাম দিন দিন বাড়ছে। এক হিসাবে দেখা গেছে, কেবল ডায়াবেটিসের হার কমাতে পারলে স্বাস্থ্য খাতেই ১১ শতাংশ ব্যয় কমানো সম্ভব।বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৫ সালে বিশ্বব্যাপী ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা তিন কোটি থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটিতে। গত আড়াই দশকে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ১৩ গুণ বেড়েছে। ডায়াবেটিস প্রতিরোধ করা না গেলে ২০৩৫ সাল নাগাদ আক্রান্তের সংখ্যা ৬০ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।পরিস্থিতি ক্রমান্বয়ে উদ্বেগজনক আকার ধারণ করলেও এ রোগের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরকারের কোনো নজরদারি নেই। সরকারের তরফ থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেই। ডায়াবেটিস প্রতিরোধে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে একটি খসড়া নীতিমালা দেওয়া হলেও তাতে সাড়া মেলেনি। তিন বছর ধরে ফাইলবন্দি হয়ে পড়ে আছে এ খসড়া নীতিমালা। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা-বিশেষজ্ঞরা।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।ডায়াবেটিস এমন একটি রোগ যার কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিউর, অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচন, এমনকি পা কেটে ফেলা পর্যন্ত লাগতে পারে। বিশেষজ্ঞদের মতে, সময় মতো ইন্টারভেশন (খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন), নিয়মিত হাঁটার দ্বারা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব।কর্মসূচি : সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রা, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাবি’র টিএসসি মোড়ে এসে শেষ হবে। সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত জাতীয় জাদুঘর, প্রেসক্লাব, নিউমার্কেট লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, রবীন্দ্র সরোবরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাংলাদেশ ডায়াবেটিকস সমিতির আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, বারডেম মিলনায়তনে।

শেয়ার করুন

পাঠকের মতামত