আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেট বিএনপির কাউন্সিল : নেতৃত্ব নির্বাচিত করবেন ১৯১৭ জন ভোটার

সিলেট বিএনপির কাউন্সিল : নেতৃত্ব নির্বাচিত করবেন ১৯১৭ জন ভোটার

সিলেট মহানগর বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। আর কাউন্সিলে অংশ নেয়া প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। আগামীকাল শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত কাউন্সিল। এবারের কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে।

জানা যায়, ভোটের লড়াইয়ে সভাপতি সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে ছাত্রদলের সাবেক নেতা সৈয়দ সাফেক মাহবুব, রেজাউল করিম নাচন, মোস্তফা কামাল ফরহাদ ও আব্দুল্লাহ শফী সাহেদ। এর আগে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর সিলেট মহানগর বিএনপির ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আবদুল কাইয়ুম জালালী পংকী আহ্বায়ক এবং মিফতাহ্ সিদ্দিকী সদস্যসচিব মনোনীত হন।

দলীয় সূত্র জানায়, পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাজনীতিবীদ হিসেবে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন। দলের তৃণমূলের বড় একটি অংশ তাকে পূনরায় নির্বাচিত করতে চাচ্ছে। নাসিমের পক্ষ হয়ে সিলেট বিএনপির শীর্ষস্থানীয় অধিকাংশ নেতা ভোটারদের কাছে নাসিম হোসাইনের জন্য ভোট চাচ্ছেন। তার সাথে সভাপতি পদে আলোচনায় আছেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

এদিকে সাধারণ সম্পাদক পদে ইতোমধ্যে ভোটারদের আস্থা অর্জন করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী। তিনি করোনাকালিন ও বন্যার সময়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি মহানগরীর ২৭টি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। সেই সাথে দলের নেতাকর্মীদের দু:সময়ে তিনি পাশে ছিলেন। তৃণমূলের আস্থা অর্জন করার পাশাপাশি এমদাদ হোসেনের বিশাল ভোট ব্যাংক রয়েছে। ভোটের হিসেব অনুসারে খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছেন এমদাদ। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারাও এমদাদ হোসেনের জন্য ভোটরদের কাছে ভোট চাচ্ছেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। তিনি রাজনীতির মাঠে পাকাপোক্ত হলেও দলের সিংহভাগ নেতাকর্মীদের সাথে তার তেমন কোন সর্ম্পক নেই বলে নেতাকর্মীরা জানান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে ছাত্রদলের সাবেক নেতা সৈয়দ সাফেক মাহবুব ও রেজাউল করিম নাচনের মধ্যে। এই দুই ছাত্রদল নেতার মধ্যে থেকে নেতৃত্ব আসবে। সাফেক মাহবুবের পক্ষে পুরানলেন গ্রুপ নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করার জন্য। আর দলের আরেকটি অংশ চাচ্ছে নেতৃত্বে আসুক রেজাউল করিম নাচন। ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে পূর্বে থাকাকালিন সময়ে নাচন দলের হয়ে আন্দোলন সংগ্রামে বিশাল ভূমিকা রাখেন। একই সাথে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোস্তফা কামাল ফরহাদ ও আব্দুল্লাহ শফী সাহেদ।

সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার এটিএম ফয়েজ উদ্দিন বলেছেন, সিলেট মহানগর বিএনপির কাউন্সিল জাতীয় রাজনীতিতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। প্রায় দুইহাজারের মতো ভোটারদের স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের ৭১জন করে মোট ১৯১৭জন ভোটারের ছবিসহ তালিকা প্রণয়ন করা হয়েছে। কাউন্সিলের প্রথম অধিবেশন সকাল ৯টায় শুরু হবে এবং ২য় অধিবেশনের বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।

তিনি জানান, ভোট প্রদানকালে কেউ মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত সময়ে অর্থাৎ ২টি অধিবেশনেই ২৭টি ওয়ার্ডের ভোটারদের উপস্থিত হতে হবে। আগামী দিনে সিলেট নগরীর বিএনপির নেতৃত্ব ভোটাররা এই কাউন্সিল থেকেই নির্ধারিত করবে। তিনি বুধবার (৮ মার্চ) বিকেলে মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে ভোটার তালিকা হস্তান্তর করা হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত