আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

র‍্যাবের জালে বন্দী সিলেটের সাইবার অপরাধী রুমেন

র‍্যাবের জালে বন্দী সিলেটের সাইবার অপরাধী রুমেন

দেশের নাগরিকদের মুঠোফোনের কল ডাটা (সি.ডি.আর) আর জাতীয় পরিচয়পত্রের (এন.আই.ডি) তথ্য নিরাপত্তার প্রশ্নে গোপন জিনিস। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য সংগ্রহ করতে পারে। তবে সাধারণ কেউ আইনি প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার মাধ্যমেই এসব বিষয় জানতে পারেন। নতুবা এসব নিয়ে ঘাটাঘাটি করা আইনত শাস্তিযোগ্য অপরাধ। আর সেই ভয়ংকর অপরাধ সিলেটে বসে দীর্ঘদিন ধরে করে যাচ্ছিলেন সুনামগঞ্জের তরুণ মো. রুমেন হোসেন (২৩)। তবে শেষ রক্ষা হয়নি। বন্দী হতে হয়েছে র‍্যাবের জালে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি দল গত রবিবার (২৬ মার্চ) দুপুরে ঝটিকা অভিযান চালিয়ে সিলেট মহানগরের শামীমাবাদ এলাকার ৩ নং রোডের একটি বাসা থেকে সাইবার অপরাধী রুমেনকে গ্রেফতার করে। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার কুমারকান্দি গ্রামের মৃত আফরোজ মিয়ার ছেলে। রুমেন দীর্ঘদিন ধরে শামীমাবাদের ওই তিন তলা বাসার নিচতলায় একটি ইউনিট ভাড়া নিয়ে চালিয়ে যাচ্ছিলেন সাইবার ক্রাইম। গ্রেফতারের পরদিন তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠান।

গ্রেফতারের পর র‍্যাব-৯ এর পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে- শামীমাবাদের ওই বাসায় অবস্থান করে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। পরে রবিবার অভিযান চালিয়ে বাসাটি থেকে রুমেনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় রুমেনের কাছ থেকে সাইবার ক্রাইমে ব্যবহৃত ১টি ল্যাপটপ ও ১টি ডেস্কটপ কম্পিউটার, ৩টি স্মার্ট ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করে র‍্যাব।

র‍্যাব জানায়, এটি একটি সংবদ্ধ চক্র। চক্রটির মূলহোতা রুমেন। তার আরও সহযোগী রয়েছেন। চক্রটি টাকার বিনিময়ে একজনের মুঠোফোনের কল ডাটা (সি.ডি.আর) এবং জাতীয় পরিচয়পত্রের (এন.আই.ডি) তথ্য সংগ্রহ করে অন্যজনের কাছে সরবরাহ করতো। এটি তারা ইন্টারনেটের মাধ্যমে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে করতেন। জব্দকৃত কম্পিউটার ও মুঠোফোনে এর প্রমাণ পেয়েছে র‍্যাব।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে বলেন- ‘এই অপরাধ একটি চক্রের মাধ্যমে সংঘটিত হতো। রুমেন এর মূলহোতা। তাকে জিজ্ঞাসাবাদে নেপথ্যে থাকা আরও সক্রিয় একজনের নাম পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এই মুহুর্তে নামটি প্রকাশ করা যাচ্ছে না।’

গ্রেফতারের পর রুমেনকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। সিনিয়র এএসপি আফসান-আল-আলম বলেন- ‘এসময় রুমেন তার নেপথ্যের সহযোগির নাম-ঠিকানা বলেন। তবে তিনি জানান- ওই ব্যক্তির সঙ্গে কোনোদিন দেখা হয়নি, শুধু অনলাইনে কথোপকথন ও তথ্য আদান-প্রদান হতো। আড়ালের ব্যক্তিই রুমেনকে লোকজনের সি.ডি.আর এবং এন.আই.ডি’র তথ্য সংগ্রহ করে দিতেন। এর বিনিময়ে তাকে টাকা দিতেন রুমেন। পরে তিনি তথ্যগুলো অন্যের কাছে চড়া দামে বিক্রি করতেন।’

এক প্রশ্নের জবাবে র‍্যাব কর্মকর্তা বলেন- ‘আড়ালের ওই ব্যক্তি কোনো ফোন কোম্পানি বা এন.আই.ডি-সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে চাকির করেন কি না তা এখনও জানা যায়নি। এ বিষয়ে আরও তদন্ত করছে র‍্যাব। এছাড়া যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টাও করা হচ্ছে।’ এদিকে রুমেনকে গ্রেফতারের পর সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করে র‍্যাব। সোমবার (২৭ মার্চ) পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণ করেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত