আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ওসমানী হাসপাতালে ঢুকতে হলে লাগে পাস কার্ড

ওসমানী হাসপাতালে ঢুকতে হলে লাগে পাস কার্ড

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের এবার ঢুকতে লাগছে পাস কার্ড। দালান, চোর ও প্রতারক চক্র ঠেকাতে এই এ্যাটেনডেন্ট পাস কার্ড (পরিচর্যাকারী প্রবেশপত্র) ব্যবস্থা চালু করেছেন কর্তৃপক্ষ। ফেরতযোগ্য ১৫০ টাকা দিয়ে সেই পার্স কার্ড ভর্তি রোগীর স্বজনকে হাসপাতাল থেকে সংগ্রহ করতে হবে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে আনুষ্ঠানিকভাবে হাসপাতালে দর্শনার্থী কার্ড চালু করা হয়েছে। এর আগে কয়েক মাস থেকে বিষয়টি প্রচারের লক্ষ্যে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ সিলেটের সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যানার-ফেস্টুনের টানানোসহ নানামুখী প্রচার-প্রচারণা চালান।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, দর্শনার্থী পরিচয়ে ওসমানীতে বিপুল সংখ্যক দালাল, চোর ও প্রতারকচক্র হাসপাতালে প্রবেশ করে। গ্রাম হতে আসা সহজ-সরল ও গরিব রোগীসাধারণ তাদের টার্গেটে পরিণত হয় এবং প্রতারিত হয়। তাই মানসম্মত ও নিরাপদ চিকিৎসা প্রদান করতে হলে রোগীর সাথে আগত দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা জরুরি। তাই এ ব্যবস্থা চালু করা হয়েছে।

ওসমানী কর্তৃপক্ষ আরও বলেন, হাসপাতালে ভর্তি রোগী, তাদের স্বজন, বহির্বিভাগে আসা রোগীসহ স্বাস্থ্যসেবা নিতে আসা প্রতিদিন ১৫ থেকে ১৭ হাজার লোকের আগমন ঘটে। এতে করে সীমিত জনবল দিয়ে হাসপাতালের সার্বিক নিরাপত্তা বজায় রাখা প্রশাসনের জন্য কষ্টকর হয়ে যায়। তাই দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু করা জরুরি হয়ে পড়েছিলো।

এ বিষয়ে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া সিলেটভিউ-কে বলেন- গত ২৬ মার্চ থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু করেছি। এর ফলে ইতোমধ্যে হাসপাতাল ঘিরে দালাল ও প্রতারক চক্রের সদস্যদের আনাগোনা অনেক কমে গেছে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। লোকজন এতে পুরোপুরি অভ্যস্থ হয়ে গেলে আশা করছি দালাল ও প্রতারক চক্রের দৌরাত্ম্য একেবারেই কমে যাবে।

উল্লেখ্য, ওসমানী হাসপাতালে শীতকাল অর্থাৎ- ১ অক্টোবর থেকে ৩১ মার্চ প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। আর গ্রীষ্মকাল অর্থাৎ- ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত