আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারে ইউরেনিয়ামের সন্ধান

বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারে ইউরেনিয়ামের সন্ধান

সিলেট ও মৌলভীবাজার জেলার পাহাড়ি
অঞ্চলে মূল্যবান পারমাণবিক জ্বালানি
ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। এসব
অঞ্চলে এই তেজস্ক্রিয় খনিজের
ঘনত্বও অনেক বেশি। এখন সরকার এগিয়ে
এলেই এই খনিজ থেকে বিপুল বৈদেশিক
মুদ্রা অর্জন সম্ভব। বুধবার রাজধানীর
আগারগাঁওস্থ বাংলাদেশ পরমাণু শক্তি
কমিশনের (বাপশক) সম্মেলন কক্ষে
‘ইউরেনিয়াম সার্চিং অ্যান্ড কোয়ান্টিফিকেশন:
এন অ্যাটেম্পট অ্যান্ড সাকসেস’ শীর্ষক
এক সেমিনারে এ তথ্য জানান বৈজ্ঞানিক
কর্মকর্তা ড. এ কে এম ফজলে কিবরিয়া।
পরমাণু শক্তি কমিশনের নিউক্লিয়ার সেফটি,
সিকিউরিটি ও সেফগার্ডস বিভাগের প্রধান এ
বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, সিলেট ও
মৌলভীবাজারের বেশ কয়েকটি স্থান
থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা সম্পন্ন
পাথর সংগ্রহ করে পরীক্ষা করে দেখা
গেছে, এসব পাথরে ইউরেনিয়ামের
উপস্থিতি রয়েছে। কিছু কিছু পাথরে
উচ্চমাত্রার ইউরেনিয়াম রয়েছে, যার ঘনত্ব
৫০০ পিপিএম (পার্টস পার মিলিয়ন) এরও বেশি।
ড. ফজলে কিবরিয়া বলেন, পাথর সংগ্রহ
করে ‘গামা স্প্রেকট্রোস্কপি’ পরীক্ষায়
প্রাথমিকভাবে এগুলো ইউরেনিয়াম ধরা
পড়ে। পরে ‘এনার্জি ডিসপার্সিব এক্সরে’
পরীক্ষার মাধ্যমে নমুনায় ইউরেনিয়ামসহ
অন্যান্য সম্ভাব্য মৌল শনাক্ত করা হয়। তিনি
বলেন, কিছু কিছু পাথরে উচ্চ মাত্রার
ইউরেনিয়াম রয়েছে। এটা অত্যন্ত
আশাব্যঞ্জক খবর। তিনি আরো জানান,
জাপান ও কোরিয়ায় কয়েকটি নমুনা পাঠানো
হয়েছিল। দু’দেশের পরীক্ষায় প্রাপ্ত
ফলাফলের সাথে বাংলাদেশের ফলাফল
সঙ্গতিপূর্ণ।
এ বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, ‘এটাই
বাংলাদেশে প্রথম চেষ্টা যার মাধ্যমে
সিলেট ও মৌলভীবাজার জেলাগুলোর নমুনা
সংগৃহীত ঠিক কোনস্থানে কত ঘনত্বের
ইউরেনিয়াম রয়েছে, সেসব স্থানের
জিপিএস রেকর্ড সংরক্ষিত রাখা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘দেশে ইউরেনিয়াম
রয়েছে এমন খবর জানা থাকলেও
লোকেশনের সঠিক ডাটাবেজের
অভাবে সেসব ফলাফল বর্তমান সন্ধানে
তেমন কাজেই আসেনি। এমনকি
কোনো কোনো স্থানে
ইউরেনিয়ামের কোনো অস্তিত্বই পাওয়া
সম্ভব হয়নি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
(আইএইএ) প্রকাশিত ইউরেনিয়াম উত্তোলন
সম্বন্ধীয় বইয়ে উল্লেখিত তথ্য মতে,
বিশ্বব্যাপী যেসব খনি থেকে বর্তমানে
ইউরেনিয়াম উত্তোলন করা হচ্ছে
সেগুলোর অধিকাংশতেই এর ঘনত্ব
৩০০-১০০০ পিপিএম। এটা খুশির খবর যে,
আমাদেরও উত্তোলনযোগ্য ঘনত্বের
ইউরেনিয়াম রয়েছে। এখন প্রয়োজন
কতটুকু এলাকাজুড়ে এমন ঘনত্বের
ইউরেনিয়াম রয়েছে এবং দেশের আর
কোথায় কোথায় এমন ঘনত্বের
ইউরেনিয়াম রয়েছে তা খুঁজে বের করা।
এ জন্য সরকারকে এগিয়ে আসতে
হবে।’
সেমিনারের ‘বাপশক’ এর পরিকল্পনা ও
উন্নয়ন বিভাগের পরিচালক ড. দিলীপ কুমার
সাহা, ভৌত বিজ্ঞান বিভাগের পরিচালক ড.
আলেয়া বেগম, মানব সম্পদ উন্নয়ন
বিভাগের পরিচালক প্রকৌশলী আনিছা বেগম,
খাদ্য ও তেজস্ক্রিয় ইনিস্টিটিউটের পরিচালক
ড. মো. খোরশেদ আলম, বৈজ্ঞানিক তথ্য
বিভাগের পরিচালক ড. হিমাংশু, প্রকৌশল বিভাগের
পরিচালক প্রকৌশলী জাফর সাদেক,
তেজস্ক্রিয় খনিজ ইউনিটের প্রাক্তন
পরিচালক ড. ইউনুস আকন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে তেজস্ক্রিয় পদার্থের উপর
গবেষণা করেন এমন একশত জন
বিজ্ঞানী অংশ গ্রহণ করে।

শেয়ার করুন

পাঠকের মতামত