আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শাহজালাল সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন

শাহজালাল সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন

তিনবছরের বেশি সময় ধরে ওভার হোলিং বন্ধ থাকায় ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। ২০১৯ সালে শেষ ওভার হোলিং হয় এরপর আর এখন পর্যন্ত ওভার হোলিং হয়নি।

একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলার পর যন্ত্রের কার্যক্ষমতা কমতে থাকে। তখন যন্ত্রাংশ খুলে পরিষ্কার, মেরামত ও পরিবর্তন করে পুনঃসংযোগ করতে হয়। ২০১৯ সালের পর থেকে এই কাজ (ওভারহোলিং) না হওয়ায় যন্ত্রাংশ কারখানাটি দফায় দফায় বন্ধ হচ্ছে।

চলতি অর্থ বছরে ১০ মাসে প্রায় ১০ বার বন্ধ হয় কারখানাটি। একই বছরের শুরুতে এমোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুই মাস ১০ দিন বন্ধ থাকার পর বিদেশ থেকে প্রকৌশলী এনে সংস্কার করা হলে উৎপাদনে যায় কারখানাটি। কিন্তু দেড় মাসের মাথায় যান্ত্রিক ত্রুটির দেখা দেয় কারখানা পাওয়ার প্ল্যান্টে। ফের বন্ধ হয় উৎপাদন।

এ অবস্থায় চলতি অর্থ বছর লক্ষ্য মাত্রা অর্জিত হবে না বলে জানায় সংশ্লিষ্টরা। বার বার প্লান্ট বন্ধ হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন বিগত তিন বছরেরও বেশি সময় ধরে সারকারখানার ওভার হোলিং না হওয়া।

সারকারখানা সূত্র জানায়, কারখানা ওভার হোলিংয়ের জন্য ফরেনার যারা আসবে তাদের সিডিউল ঠিক করা হয়নি তাহলে কিভাবে ওভার হোলিং হবে। তাছাড়া যে মালামাল প্রয়োজন তা না আসা পর্যন্ত ওভার হোলিং করা সম্ভব না। ওভার হোলিং কাচামাল বাইরে থেকে এলসি করে আনতে হয়। এলসির জন্য কাগজ চাহিদাপত্র পাঠিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, চাহিদা পত্র গেলেও এলসি ওপেন হয়নি। কবে হবে তা সঠিক করে বলতে পারছে না কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ আরও জানায় ২০১৯ সালে শেষ ওভার হোলিং হয় এরপর আর এখন পর্যন্ত ওভার হোলিং হয়নি। কর্তৃপক্ষ বলছে তিন বছর ওভার হোলিং না হলেও বড় ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বার বার বন্ধ হচ্ছে দেশের সর্বোবৃহৎ সার উৎপাদন কেন্দ্রটি। এটাকে কর্তৃপক্ষের খামখেয়ালিপনা বলছেন কেউ কেউ।

কারখানা কর্তৃপক্ষ জানায়, এখান থেকে চাহিদা পত্র পাঠালে ও বিসিআইসি ও হাই অথোরিটি একমত না হওয়াতে অনেক সময় প্রয়োজনীয় কাজগুলো সময় মতো করা যায় না। তাই এ বছরও ওভার হোলিং হওয়ার সম্ভাবনা কম। তার পর যদি জরুরি কিছু করতে, হয় তবে যেখানে প্রয়োজন সেখানেই সপ্তাহ দিনের জন্য করা হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, আগের কারখানা ছিল ম্যানুয়েল একটা বন্ধ হলে সেটাই বন্ধ হতো। এখন অটো হওয়াতে একটি বন্ধ হলে পুরোটাই অচল হয়ে যায়। এদিকে, টানা তিন বছর গত হলেও কারখানাটি ওভার হোলিং না করা কারখানা বার বার বন্ধের কারণ বলে মনে করেন বেশিরভাগ শ্রমিক।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত