আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ‘ডিজিটাল প্রচারণায়’ মেয়র প্রার্থীরা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ‘ডিজিটাল প্রচারণায়’ মেয়র প্রার্থীরা

আর মাত্র ১২ দিন। ২১ জুন ইভিএমে অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। ভোটের সময় যত ঘনিয়ে আসছে নগরে বাড়ছে নির্বাচনী উত্তাপ। সিসিকে মেয়র প্রার্থী সাতজন থাকলেও আলোচনায় রয়েছেন দলীয় তিন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

গত ২ জুন তারা প্রতীক বরাদ্দ পান। এরপর থেকেই পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। তবে প্রার্থীরা ‘ডিজিটাল’ প্রচারণাই চালাচ্ছেন বেশি। ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে চলছে মেয়র প্রার্থীদের মাইকিং। এতে রয়েছে প্রার্থীর বিভিন্ন গুণগান ও ছন্দে ছন্দে প্রতিশ্রুতিমূলক স্লোগান। সকাল থেকে রাত পর্যন্ত মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সিএনজিচালিত অটোরিকশয় ঘুরে ঘুরে চালানো হচ্ছে এমন ‘ডিজিটাল প্রচারণা’।

মাইকিং ছাড়া শিডিউল অনুযায়ী মহানগরে বিভিন্ন ওয়ার্ড ও স্থানে সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২ টায় হাফিজ কমপ্লেক্সে ৪২ ওয়ার্ডের উন্নয়নকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে সন্ধ্যা ৭টায় তাঁর সমর্থনে কালীঘাট পয়েন্ট ও রাত ১০টায় বালুচর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া রাত ৯টায় সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার মকন দোকান এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা।

এসব মতবিনিময় ও পথসভায় আনোয়ারুজ্জামান সিলটকে স্মার্ট, উন্নত, ডিজিটাল ও শান্তির মহানগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন- ‘আমার রাজনীতি মানুষের কল্যাণে। ব্যক্তিগত অর্জন বা বিসর্জনের চেয়ে মানুষের সেবাটাই আমার কাছে মুখ্য। আর তাই আমি রাজনীতিতে এসেছি। আমি নির্বাচিত হলে আধ্যাত্মিক এ নগরীকে আধুনিক স্মার্ট এবং ব্যবসায়ী ও পর্যটনবান্ধব করে গড়ে তুলব।’

এসব পথসভা ও মতিবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল এব্ং ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানও বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত মহানগরের বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত