আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিসিক নির্বাচনে ইভিএমে ভোট দিয়ে খুশি তরুণ ভোটাররা

সিসিক নির্বাচনে ইভিএমে ভোট দিয়ে খুশি তরুণ ভোটাররা

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে খুশি নবীনরা। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে নগরীর ৪২টি ওয়ার্ডে এ ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে পুরাতন ভোটারদের সঙ্গে ভোট দিচ্ছেন নবীনরাও। জীবনের প্রথম ভোট ইভিএমে দিতে পেরে খুশি তরুণ ভোটাররা।

নগরীর মদীনামার্কেট পল্লবী এলাকার বাসিন্দা ইয়াহিয়াদুল মনোয়ার। এবার তিনি নতুন ভোটার। প্রথম ভোট ইভিএমএ দিবেন প্রচুর উৎসাহ উদ্দীপনা নিয়ে সকাল সাড়ে সাতটায় ভোট দিতে কেন্দ্রে হাজির হয়েছেন। শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা সেন্টারে পুরুষ বুথের প্রথম ভোট দেন তিনি। ভোট দিয়ে এসে মনোয়ার বলেন, আমার প্রথম ভোট ইভিএমএ দিব বলে অনেক এক্সাইটেড ছিলাম। ভাল ভাবে ভোট দিতে পেরেছি। যদি সারাদিন মেশিন সচল থাকে তাহলে মনে হচ্ছে ভোটের জন্য ইভিএমএ পদ্ধতি ভাল।

নগরীর ৮ নং ওয়ার্ড পনিটুলা এলাকার বাসিন্দা মুরাদ আহমদ। ব্যালটে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। তবে এবার ইভিএমে প্রথম ভোট দিবেন বলে অন্যরকম অনুভূতি তার। মুরাদ বলেন, প্রথমবার ভোট দেওয়ার সময় যেমন উৎসাহ উদ্দীপনা ছিল, এবারও ইভিএমএ ভোটের কারণে একইরকম অনুভূতি হচ্ছে।

নগরীর পনিটুলা এলাকার অর্নাস পড়ুয়া রিয়া হালদারও এবার প্রথম ভোট দিচ্ছেন। তিনি বলেন, ছোটবেলা থেকে শুনে আসছি ভোট ব্যালট পেপারে হয়। কিন্তু আমি ভোট দিচ্ছি ব্যালট সিল ছাড়া। বিষয়টা অন্যরকম লাগছে। দেশ যে ডিজিটাল হয়েছে ইভিএম ভোটিং তার প্রমাণ। নগরীর নতুন ওর্য়াড হচ্ছে ৩৮ নম্বর। ওই ওয়ার্ডের ভোটার গৃহিণী শান্তনা আক্তার (২৩)। তিনি বলেন। ভোট দেওয়ার আগে কিছুটা ভয় লেগেছে। ভোট দেওয়ার পর ভালা লাগছে। কম্পিউটারে ভোট দেওয়া সহজই।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত