আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দেশের প্রথম ইলেকট্রনিকস সিটি হচ্ছে সিলেট

দেশের প্রথম ইলেকট্রনিকস সিটি হচ্ছে সিলেট

হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ শুরুর পাশাপাশি সরকার এবার ইলেকট্রনিক্স সিটি তৈরির উদ্যোগ নিয়েছে। এই ইলেকট্রনিক্স সিটিতে তৈরি করা হবে ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রাংশ। দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রফতানির উদ্যোগও নেওয়া হতে পারে বলে জানা গেছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ দেশে এমনই একটি সিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। সিলেটের কোম্পানীঞ্জ উপজেলায় দেশের প্রথম ইলেকট্রনিক্স সিটি তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬২ একর জমিতে সিলেট ইলেকট্রনিক্স সিটি প্রতিষ্ঠার জন্য আইসিটি বিভাগ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৮০ দশমিক ১৬ কোটি টাকা।প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৩ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুলাই মাস পর্যন্ত।

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে না।সেক্ষেত্রে প্রকল্পের মেয়াদ বাড়ানো হতে পারে। বাড়তে পারে প্রকল্পের জন্য বরাদ্দ অর্থও।

তবে সংশ্লিষ্টরা এ-ও বলছেন, বর্তমানে ওই প্রকল্পে ১৮০ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এখন প্রক্রিয়াধীন।এরইমধ্যে ইলেকট্রনিক্স সিটি প্রকল্পে প্রায় ৭ কোটি টাকার কাজ শেষ হয়েছে।

ইলেকট্রনিক্স সিটি প্রকল্পে ৩ ধরনের সুবিধা থাকবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র,আইসিটি পার্ক এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রকল্প।

চলতি মাসে ডাক,টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সিলেটের ইলেকট্রনিক্স সিটি প্রতিষ্ঠা করার বিষয়ে অলোচনা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আইসিটি বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে মনিটরিং করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইমরান আহমদ।

ইলেকট্রনিক্স সিটি প্রকল্পের অগ্রগতি জানতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।বর্তমানে প্রকল্পে মাটি ভরাটের কাজ চলছে।

তাহলে নির্দিষ্ট সময়ে কাজ কিভাবে শেষ হবে—জানতে চাইলে তিনি বলেন, এখনও ৬ মাস বাকি আছে। এই সময়টা আগে পূর্ণ হোক, তারপর না হয় বর্ধিত সময়ের ব্যাপারে আলাপ করা যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ইলেকট্রনিক্স সিটিতে ইলেকট্রনিক পণ্যের হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করা হবে। এছাড়া, সেখানে ইলেকট্রনিক্স বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্র এবং আইসিটি পার্ক ইত্যাদি তৈরি করা হবে। এর পাশাপাশি সেখানে বিপুলসংখ্যক জনবলের কর্মসংস্থান হবে বলেও তিনি জানান।
 
(নিউজটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন)

শেয়ার করুন

পাঠকের মতামত