আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সেন্ট্রাল পার্ক হচ্ছে ‘সিলেট কারাগারে’

সেন্ট্রাল পার্ক হচ্ছে ‘সিলেট কারাগারে’

সিলেট নগরীর উপকণ্ঠ বাদাঘাটে নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ৬ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ রূপ পাবে ‘নতুন সিলেট কেন্দ্রীয় কারাগার’। তখন সিলেট নগরী থেকে স্থানান্তর করা হবে পুরাতন কারাগার। দীর্ঘ দুইশ’ বছরেরও বেশি সময়ের স্মৃতিবাহী এ আবদ্ধ স্থানটিতেই এবার প্রাণভরে শ্বাস নিবেন নগরবাসী; স্থানান্তরের পর পুরাতন কারাগারকে রূপ দেওয়া হবে ‘সেন্ট্রাল পার্ক’ হিসেবে।

সিলেট নগরীর অভ্যন্তরে বর্তমানে বিদ্যমান সিলেট কেন্দ্রীয় কারাগারটি হচ্ছে বাংলাদেশের মাটিতে প্রথম জেল। এটির ঐহিতাসিক গুরুত্ব সুবিশাল। ২শ’ বছরের বেশি বয়সী এই কারাগারটির প্রাচীন স্থাপনাকালের স্বাক্ষী। তাই এই কারাগারের প্রাচীন স্থাপনা ও ঐতিহ্য বজায় রেখেই এখানে সেন্ট্রাল পার্ক নির্মাণ করা হবে।

কারাগারের অভ্যন্তরের একটি সেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবাস করেছিলেন। তার স্মৃতিবাহী এই সেলটি এখন বঙ্গবন্ধু পাঠাগার নামে ব্যবহৃত হচ্ছে। বঙ্গবন্ধুর স্মৃতিবাহী এই পাঠাগারকে আধুনিক রূপদান করে ধরে রাখা হবে এর ঐতিহাসিক তাৎপর্য। এ অনুযায়ী আনুষঙ্গিক কাজও এগিয়ে চলছে।

কারাগার স্থানান্তর করার পর যে পার্ক নির্মাণ করা হবে তা নগরবাসীর জন্য থাকবে উন্মুক্ত। এর একটি অংশে থাকবে বিশাল পার্কিং জোন। বন্দরবাজার বা আশেপাশের এলাকায় আগত জনসাধারণ তাদের গাড়ি রাখার জন্য এই পার্কিং জোনটিই ব্যবহার করতে পারবেন। এতে বন্দরবাজার ও আশপাশের এলাকার যানজটও কমে যাবে অনেকটা।

বর্তমান কারাগারের স্থলে প্রস্তাবিত সেন্ট্রাল পার্কটির নাম এখনো চুড়ান্ত হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন। এটি চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হবে। গত ১১ জানুয়ারি নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজ পরিদর্শনকালেও অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত এ বিষয়টি উল্লেখ করে বলেন, নগরীর অভ্যন্তরে বিদ্যমান বর্তমান কারাগারটিকে চিত্তবিনোদনের জন্য পার্ক হিসেবে রূপ দেওয়া হবে। এটি হবে নগরবাসীর ফুসফুস।

সম্প্রতি সিলেট সার্কিট হাউসে অপর এক অনুষ্ঠানেও মন্ত্রী পুরাতন কারাগারকে পার্ক নির্মাণের পাশাপাশি বিশাল কারাগারের একটি অংশকে পার্কিং জোন গড়ার কথা বলেছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত