আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নলুয়ার হাওরে চলছে বাঁধ নির্মাণ

নলুয়ার হাওরে চলছে বাঁধ নির্মাণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওর ও মইয়ার হাওর সহ অন্যান্য হাওরে আবাদকৃত আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষায় প্রতি বছরের মতো এবারো হাওর ঘুরিয়ে বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত কাজ করা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৩৩টি প্রকল্পের মাধ্যমে কাজ চলছে। যা গত ডিসেম্ববরে শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা। তবে যথা সময়ের আগেই বাঁধের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর তদারকি করছেন। এতে তৎপর হয়ে উঠছেন পিআইসিগণ ও বৃদ্ধি পাচ্ছে কাজের অগ্রগতি। হাওরজুড়ে রীতিমতো চলছে প্রতিযোগিতামূলক কাজ।

এর মধ্যে ২৭ জানুয়ারি শনিবার দেখা যায়, উপজেলার নলুয়ার হাওরের পশ্চিমপ্রান্ত এলাকায় ৯ ও ১০নং পিআইসি প্রকল্পের অংশে বাঁধ নির্মাণ হচ্ছে। এ সময় ৯নং প্রকল্প সভাপতি ইউপি সদস্য সুজাত মিয়ার ভাই জানান, হাওরে এখন মাটি পাওয়া যাচ্ছে না। অনেক দুর থেকে মাটি আনতে হচ্ছে। তাই মাটি ও গাড়ি সমস্যায় কাজ শুরু করতে বিলম্ব হলেও এখন দ্রুত চলছে কাজ। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। ১০নং প্রকল্প সভাপতি সাব্বির আহমদ বলেন, আমার প্রকল্পের প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী। ৮নং প্রকল্প সভাপতি ইউপি সদস্য রুবেল মিয়া জানান, গাড়ি ও মাটি সংগ্রহ করতে বিলম্ব হয়েছে। এখন দ্রুত কাজ করবো। যাতে অল্পদিনের মধ্যেই শেষ করতে পারি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত