আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পুজোর থিম ‘সতীদাহ` প্রতিবাদ লাঞ্ছিত সাংবাদিক

পুজোর থিম ‘সতীদাহ` প্রতিবাদ লাঞ্ছিত সাংবাদিক

‘সতীদাহ’ হিন্দু ধর্মালম্বীদের একটি বিতর্কিত প্রথা হিসেবে বহুল প্রচলিত ছিল। এতে হিন্দু বিধবা নারীকে স্বামীর সাথে একই চিতায় সহমরণে বাধ্য করা হতো। রাজা রামমোহন রায়ের মতো হিন্দু সমাজ সংস্কারকদের দাবির মুখে ১৮২৯ সালে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেন বৃটিশ গভর্ণর উইলিয়াম বেন্টিংক। সেই থেকে এটি শাস্তিযোগ্য অপরাধ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিক শুভ সস্ত্রীক পূজো দেখতে গেলেই স্বরুপে ফেরেন পূজোর আয়োজকরা। ‘সতীদাহ’ প্রথার বিরোধিতা করে সমালোচনা করায় তার উপর চড়াও হন ১০/১২ জনের একটি দল। শারিরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি হেনস্থা করেন তার স্ত্রীকেও।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শুভ। এতে ৯ জনের নামোল্লেখের সাথে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করা হয়েছে।

এব্যাপারে হৃদয় দাশ শুভ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, সতীদাহ একটি বর্বর কু-প্রথা। ২০০ বছর আগে আইন করে এটি বিলুপ্ত করার পাশাপাশি এর জন্য শাস্তির বিধান করা হয়েছে। বর্তমান যুগে এসে এই থিমে পূজোর আয়োজন সেই বর্বরতাকে ফিরিয়ে আনার চেষ্টা ছাড়া কিছুই নয়। আমি এর সমালোচনা করলে তার তাদের ভূল স্বীকার করে আমাকে পূজোয় আমন্ত্রণ করেছে। আমিও সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে গিয়েছি। সেখানে তারা পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালায়।

তবে হামলার অভিযোগ অস্বীকার নাকরলেও ব্যাপরটিকে ভুল বোঝাবুঝি হিসেবেই উল্লেখ করেছেন সুরশ্রী যুব সংঘের সভাপতি মান্না পাল পলাশ। তিনি বলেন, আসলে ‘সতীদাহ’ থিমটি করা হয়েছিলো সতীদাহ যে খারাপ একটি প্রথা সেই সম্পর্কে বোঝাতে। কিন্তু তিনি (শুভ) নাবুঝেই আমাদের পূজোর থিম নিয়ে একদিন আগে একটি উস্কানিমূলক পোস্ট দেন। এতে আমাদেরকে নানামূখী সমালোচনার মুখে পড়তে হয়। তারপরও আমরা পূজোর থিম পাল্টে নতুন করে আয়োজন করি। এরপর পূজোর দিন তিনি আমাদের প্যান্ডেলে এসেও উল্টাপাল্টা কথা বললে সেখানে ‘চ্যাংড়া পোলাপাইন’ উত্তেজিত হয়ে তার সাথে তর্কে জড়ায়।

তবে পূজোর থিম হিসেবে সতীদাহ কতটা যুক্তিযুক্ত সে ব্যাপারে জানতে যোগাযোগ করা হয় শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সভাপতি হরিপদ রায়-এর সাথে। তবে সুরশ্রী যুব সংঘের প্রসঙ্গ আসতেই তিনি বলেন, আমি একটা মিটিং-এ আছি এব্যাপারে আপনার সাথে পরে কথা বলবো।



 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত