আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেট শুল্ক অফিসে বিলাস বহুল গাড়ি রেখে মালিক উধাও!

সিলেট শুল্ক অফিসে বিলাস বহুল গাড়ি রেখে মালিক উধাও!

নিজের দেড় কোটি টাকা দামের বিলাসবহুল একটি গাড়ি গোপনে সিলেটের শুল্ক গোয়েন্দা অফিসের সামনে ফেলে রেখে গা ঢাকা দিয়েছেন এক ব্যক্তি।

গতরাত দুইটার দিকে গাড়ির মালিক তার লেক্সাস ২০০৭ মডেলের গাড়িটি রেখে চলে যান বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সিলেটের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার প্রভাত সিংহ বিবিসি বাংলাকে জানিয়েছেন গাড়িটির মালিক এই গাড়ির সাথে একটি চিঠি রেখে গেছেন। তবে সে মালিক তার নাম প্রকাশ করতে চাননি।

সে চিঠিতে বলা হয়েছে যে তিনি ৪৯ বছর যাবত লন্ডন প্রবাসী এবং দীর্ঘদিন যাবত ফরেন ইনভেস্টর হিসেবে বাংলাদেশে কাজ করছেন।

২০১১ সালে তার ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে ‘কার্নেট ডি প্যাসেজ’ সুবিধার আওতায় এক বছর মেয়াদের জন্য লেকসাস গাড়িটি বাংলাদেশে আনা হয়।

‘পরবর্তীতে আমি ভেবেছিলাম যে ফরেন ইনভেস্টর হিসেবে প্রতি বছর মেয়াদ শেষে গাড়িটি রি-নিউ করার সুযোগ পাব।’

কিন্তু সে সুযোগ না পাওয়ায় ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল’ হয়ে গাড়িটি শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

‘কার্নেট ডি প্যাসেজ’ হচ্ছে এমন একটি সুবিধা যার মাধ্যমে কোন দ্বৈত পাসপোর্টধারী এবং বিদেশি পাসপোর্টধারী ব্যক্তি শুল্ক পরিশোধ ছাড়া বিদেশ থেকে গাড়ি এনে এক বছরের জন্য ব্যবহার করতে পারেন।

কিন্তু এক বছরের বেশি ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুল্ক পরিশোধ করতে হবে।

বাংলাদেশের শুল্ক গোয়েন্দা বিভাগ সম্প্রতি একটি অভিযান শুরু করেছে।

কর্মকর্তারা বলছেন ‘কার্নেট ডি প্যাসেজ’ সুবিধার আওতায় অনেক দ্বৈত এবং বিদেশি নাগরিক বাংলাদেশে গাড়ি এনে এক বছরের পরিবর্তে বছরের পর বছর ব্যবহার করছেন।

এই অভিযানের লক্ষ্য হচ্ছে সে গাড়িগুলোকে জব্দ করা।

ফেরত দেয়া গাড়িটির মালিক তার চিঠিতে উল্লেখ করেন, এক বছর পার হবার পর তিনি গাড়িটি বিদেশে ফেরত পাঠাননি এবং ব্যবহারও করেননি।

চিঠিতে ওই মালিক আরো উল্লেখ করেন, তিনি ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল’ হয়ে গাড়িটি শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করছেন।

এর ফলে শুল্ক বিভাগের কাছ থেকে তিনি কোনো হয়রানির শিকার হবেন না বলে আশা করেন।

ওই গাড়ির মালিক তার চিঠিতে আরো বলেন যে শুল্ক বিভাগ কর্তৃক নির্ধারিত শুল্ক পরিশোধের পর তিনি গাড়িটি ফেরত নেবেন।

সিলেটের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার প্রভাত সিংহ বলেছেন, এই গাড়ির মালিককে তারা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন।


প্রভাত সিংহ বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী ঘটনা। আমরা এ ঘটনাটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছি। সাধারণত কেউ এ ধরনের কাজ করে না।’

শুল্ক বিভাগের মূল্যায়ন অনুযায়ী গাড়িটির বর্তমান দাম প্রায় দেড় কোটি টাকা।

কর্মকর্তারা বলছেন, এ ধরনের একটি গাড়ি বাংলাদেশে আনতে সাধারণত এক কোটি টাকার মতো শুল্ক পরিশোধ করতে হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত