আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেটে পুলিশের এ কি বর্বরতা

সিলেটে পুলিশের এ কি বর্বরতা

সিলেট রেঞ্জে পুলিশি হেফাজতে নির্যাতন, বর্বরতা ক্রমেই বেড়ে চলেছে। অভিযুক্ত একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরও এমন অপরাধ থেকে তাদের বিরত রাখা যাচ্ছে না। পুলিশ সদস্যরা থানা হাজতে আসামিদের অমানুষিক নির্যাতন করেই যাচ্ছেন।
সিলেট কোতোয়ালি মডেল থানায় ছাতকের জামাল চৌধুরী, অনিতা ভট্টাচার্যের যৌনাঙ্গে বর্বর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা হাজতেও রাসেল আহমদ নামে এক যুবককে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে ১৮নং বেডে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। র‌্যাব-৯ এর একটি টিম তাকে বাড়ির পাশ থেকে আটকের পর দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে রাখা হয় থানা হাজতে। সোমবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, নির্যাতিত রাসেলের পুরো শরীরে লাল লাল দাগ। অমানুষিক নির্যাতনের যন্ত্রণায় তিনি ছটফট করছেন। কষ্টের সঙ্গে খাওয়া-দাওয়া সারলেও কথা বলতে কষ্ট হয় তার। চলাফেরা করতে পারেন না। বাথরুমে আনা-নেয়া করতে হয় কয়েকজন মিলে।রাসেলের অভিযোগ রাতে চোখ বেঁধে এই অমানুষিক নির্যাতন চালিয়েছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। রাসেলের পিতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সালেক উদ্দিনের অভিযোগ, শুক্রবার রাত ১২টার পর দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন, ওসি তদন্ত মো. হানিফ, এসআই আতিকুল ইসলাম ও আবদুল মুকিত চৌধুরীসহ কিছু পুলিশ সদস্য তার চোখ বেঁধে ফেলে। এরপর লাঠি দিয়ে পেটাতে শুরু করে। পরদিন শনিবার গুরুতর আহত রাসেলকে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়। জেল কর্তৃপক্ষ খারাপ অবস্থা দেখে সুনামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রোববার সিলেট সেন্ট্রাল জেলে প্রেরণ করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে জেল কর্তৃপক্ষ। তিনি দাবি করেন, আমার মা আফতাজান বিবিকে ২০১২ সালে খুন করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় মামলা করার পর ঘাতকরা পুলিশকে ম্যানেজ করে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে আমাদের বিরুদ্ধে। এ ব্যাপারে আমি অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নানকে জানানোর পর তিনি মামলার পরামর্শ দিয়েছেন। আমি মামলা করব। রাসেলের ভাই জুসেল আহমদ বলেন, ভাইয়ের অবস্থা খুবই খারাপ। বেঁচে থাকলেও তার কিডনিসহ শরীরের অনেক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। তাকে সুস্থ করে তুলতে জেল কর্তৃপক্ষ নয়, আমরাই ওষুধপত্রের খরচ জুগিয়ে যাচ্ছি। দু’পা প্রায় অচল থাকায় প্রতিদিন ৪-৫ জন তার পাশে থাকছেন। পুলিশি নির্যাতনে গুরুতর আহত রাসেলের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও গ্রামে।এ ব্যাপারে অভিযুক্ত দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, আমরা নই, র‌্যাবের সঙ্গে ধস্তাধস্তি করেই রাসেল আহত হয়েছে। রাসেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আমার থানার এসআই আকিকুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়েছিল এই রাসেল। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন উর রশীদ বলেন, র‌্যাব সোপর্দ করার পর রাসেলকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ তাকে নির্যাতন করেছে এ কথা না বলে আইনশৃংখলা বাহিনী বলাই সঠিক হবে। এর আগে গত নভেম্বরে অনিতা ভট্টাচার্য নামে এক আসামিকে সিলেট কোতোয়ালি মডেল থানা হাজতে আটকে রেখে রাতভর নির্যাতন চালিয়েছিল পুলিশ। অনিতাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির পর তিনি অভিযোগ করেন, রাতে তার গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে খোঁচায় এসআই আঁখি। আর মুখে পাইপ লাগিয়ে মদ ঢেলে দেন ওসি মনিরুল। এরপর মাটিতে ফেলে গলায় বুট দিয়ে চেপে ধরে পুলিশ। এমন বর্বর নির্যাতনে অনিতা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ব্যাপারে অভিযোগ করা হলে সম্প্রতি সিলেট কোতোয়ালি থানার ওসি মনিরুল ইসলাম ও সাব-ইন্সপেক্টর হাসিনা আক্তার আঁখিকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে নেয়া হয়। শিশুকন্যা স্নিগ্ধা দেব জয়ী অপহরণ মামলায় অনিতাকে গ্রেফতার করা হয়েছিল। অপহরণের ১৬ মাসেও শিশুটি উদ্ধার না হওয়ায় অনিতাকে রিমান্ডে নিয়েছিল কোতোয়ালি থানা পুলিশ।এর আগে সিলেট কোতোয়ালি মডেল থানা হাজতে আটক করে অমানুষিক নির্যাতন চালানো হয় জামাল চৌধুরী নামের এক ব্যবসায়ীকে। তিনি ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর ভাই। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করলে কোতোয়ালি থানার তৎকালীন ওসি আতাউরসহ ৬ পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন উচ্চ আদালত। মামলা দায়েরের পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে পলাতক রয়েছেন ওসি আতাউরসহ অভিযুক্তরা। 

শেয়ার করুন

পাঠকের মতামত