আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে দশ দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসব শুরু

সিলেটে দশ দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসব শুরু

সিলেটে পর্দা উঠেছে দশদিনব্যাপী ‘মানবিক সাধনায় বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এর।
সিলেট নগরীর মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গতকাল বুধবার রাত আটটায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরসহ অতিথিরা বেঙ্গল সংস্কৃতি উৎসব সিলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে বিকেল ৪ টায় শবনম ফেরদৌসী নির্মিত প্রামাণ্যচিত্র বর্ন টুগেদার (জন্মসাথী) প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। সৈয়দ মুজতবা আলী মঞ্চে প্রদর্শিত হয় এ প্রামাণ্যচিত্র।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মূল মঞ্চ, যেটি নামকরণ করা হয়েছে হাছন রাজা মঞ্চ-সেখানে অনুষ্ঠান শুরু হয়। ওয়ার্দা রিহাবের নির্দেশনায় মণিপুরি নৃত্যের মাধ্যমে এ মঞ্চের অনুষ্ঠান শুরু হয়।
আজ এই মঞ্চে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট-এর পরিবেশনায় দেশের গান, অদিতি মহসিনের কণ্ঠে রবীন্দ্রসংগীত এবং ফোক ফিউশন নিয়ে গানের দল জলের গান অংশ নেবে।
গতকাল বিকেল থেকেই আগ্রহী দর্শক-শ্রোতারা উৎসবস্থলের সামনে রেজিস্ট্রেশনের জন্যে জড়ো হন। ক্রীড়া কমপ্লেক্সের মূল ফটকের সামনে অনলাইনে রেজিস্ট্রেশনের সুবিধা রাখা হয়েছে। এখানে বিকেল থেকেই দীর্ঘ লাইন দেখা গেছে।
আয়োজকরা জানিয়েছেন, আগ্রহীরা অনুষ্ঠানস্থলে এসে বিনামূলে রেজিস্ট্রেশন করে ভেতরে প্রবেশ করতে পারবেন।
দশ দিনব্যাপী এ উৎসবে বাদ্যযন্ত্র প্রদর্শনী, কারুশিল্প, সাহিত্য সম্মেলন, গান, চলচ্চিত্র, লোকগান, নাটক, স্থাপত্য প্্রদর্শনী, আর্টক্যাম্পে স্বনামধন্য বাংলাদেশি শিল্পীসহ ভারত,নেপাল ও বিভিন্ন দেশের খ্যাতনামা শিল্পিসহ উদীয়মান শিল্পীরাও অংশ নেবেন।
প্রতিদিন দুপুর থেকে মধ্যরাতব্যাপী চলবে অনুষ্ঠান। কেবল ২৪ ও ২৬ ফেব্রুয়ারি উৎসব শুরু হবে সকাল ১০টা থেকে।
সংস্কৃতি চর্চার উৎকর্ষ লক্ষ্য ধরে মানবিক সাধনায় এই প্রথমবারের মতো রাজধানীর বাইরে কোনো বিভাগীয় শহরে এত বড় পরিসরের সংস্কৃতি উৎসব আয়োজন করছে বেঙ্গল। সিলেটের এ উৎসবটি উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের উদ্দেশে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি.

শেয়ার করুন

পাঠকের মতামত