আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আত্মসমর্পণ করতে আদালতে আরিফুল

আত্মসমর্পণ করতে আদালতে আরিফুল

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের আমলি আদালত-১-এ হাজির হন আরিফুল। বেলা সাড়ে ১১টার দিকে আদালত বসার কথা।আদালত প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে আরিফুল দাবি করেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়াই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি আজ আদালত থেকে জামিন পাওয়ার ব্যাপারে আশাবাদী।’আরিফুলের সঙ্গে আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা রয়েছেন।একই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ ২৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গত ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এরপর এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ ১১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রশিদ আহমদ মিলন সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গত ১৩ নভেম্বর হবিগঞ্জ আমলি আদালত-১-এ কিবরিয়া হত্যাকাণ্ডের তৃতীয় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এতে হারিছ চৌধুরী, আরিফুল হক, জিকে গউছ, হাফেজ মো. ইয়াহিয়া, আবু বকর করিম, দেলোয়ার হোসেন, শেখ ফরিদ, আবদুল জলিলসহ নয়জনকে নতুন করে এবং আগের ২৬ জনসহ মোট ৩৫ জনকে অভিযুক্ত করা হয়।এ হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জহাদ (হুজি) নেতা মুফতি হান্নান, জি কে গউছসহ ২২ জন গ্রেপ্তার হয়েছেন। পলাতক রয়েছেন মাওলানা তাজ উদ্দিনসহ ১৩ জন।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ চারজন নিহত হন। আহত হন ৭০ জন। পরদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (তৎকালীন সাংগঠনিক সম্পাদক) ও সাংসদ আবদুল মজিদ খান হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত