আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেট নগর ভবনে কর্মকর্তাকে পুলিশের মারধর, কর্মবিরতি

সিলেট নগর ভবনে কর্মকর্তাকে পুলিশের মারধর, কর্মবিরতি

সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভবনে এক কর্মকর্তার প্রবেশে পুলিশি বাধার ঘটনার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতির পর দুপুর ১টার দিকে তারা কাজে ফিরে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সিটি করপোরেশন ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। ভবনের ভেতরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।
এ সময় পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।  সকাল সাড়ে ১০টার দিকে আবুল ফজল নামে পরিবহন শাখার এক কর্মকর্তা সিটি করপোরেশনে প্রবেশ করতে যান। এ সময় পুলিশ তার কাছে পরিচয়পত্র দেখতে চান। তিনি পরিচয়পত্র দেখাতে না পারায় পুলিশ তাকে ভেতরে প্রবেশ বাধা দেয়। এতে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাকে মারধর করে। এর প্রতিবাদে সিটি করোপরেশেনের কর্মকর্তা-কর্মচারীকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করে।
দুপুর ১টার দিকে কোতোয়ালী থানার আসাদ্দুজ্জামান নগর ভবনে গিয়ে এ ঘটনায় অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিকাশ দাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান। এ ঘোষণার পর কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরে যান।
 এ দিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা পর ভারপ্রাপ্ত মেয়র পদ নিয়ে দু'গ্রুপ এখন মুখোমুখি। মেয়র আরিফ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ২ নম্বর প্যানেল মেয়র সালেহ আহমেদকে দায়িত্ব দিয়ে যান। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এক নম্বর প্যানেল মেয়র রেজাউল হাসানকে দায়িত্ব দেয়া হয়। তবে কাউন্সিলররা রেজাউলকে মেনে নিতে নারাজ। কোতোয়ালী থানার ওসি আসাদ্দুজ্জামান সমকালকে বলেন, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সিটি করপোরেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিচয় নিশ্চিত না হয়ে পুলিশ কাউকে ভেতরে ডুকতে দিচ্ছে না। সিটি করপোরেশনের কর্মকর্তা ফজলকে পুলিশ চিনতে পারেনি। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে নাম থাকায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত