আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বুধ ও বৃহস্পতিবার হরতাল : ৪ দিনের অচলাবস্থায় সিলেট

বুধ ও বৃহস্পতিবার হরতাল : ৪ দিনের অচলাবস্থায় সিলেট

৪ দিনের জন্য কর্মচঞ্চলতা হারিয়ে স্থবির হয়ে পড়তে যাচ্ছে সিলেট। আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার যথাক্রমে ছাত্র শিবির ও ছাত্রদল সিলেটে হরতাল আহবান করায় এবং শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ অচলাবস্থায় পড়বে পুরো সিলেট জেলা। তাছাড়া গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধের কারণে সারা দেশের মতো সিলেটও স্বাভাবিকত্ব হারিয়েছে ।

টানা অবরোধ আর হরতালে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ পরিবহন সেক্টরের সঙ্গে জড়িতরা সরাসরি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যাত্রীরা নির্ধারিত গন্তব্যে পৌছতে হিমশিম খাচ্ছেন। স্থানীয় ছোট-বড় রুটে যে সকল যাত্রীবাহী যানবাহন চলছে তারাও নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে সরাসরি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ যাত্রীরা। এই পরিস্থিতি আরো চরমে পৌছাবে।

হরতালের দুই দিন সরকারি-বেসরকারি সকল অফিস ও আদালত খোলা থাকলেও কর্মস্থলে উপস্থিতির সংখ্যা স্বাভাবিকের তুলনায় অর্ধেকে নেমে যাবে। ব্যবসা-বাণিজ্যের চলমান স্থবিরতা চরম আকার ধারণ করবে।
সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষ। দিন এনে দিন খাওয়া শ্রমিক-মেহনতি মানুষেরা পড়বেন চরম বেকায়দায়।

এদিকে, গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ থাকায় সারা দেশের ন্যায় সিলেটসহ আশ-পাশের জেলাগুলো জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া গত কয়েকদিন থেকে শীর্ষনেতাদের গ্রেফতার সহ নেতা-কর্মীদের বাসা-বাড়ি তল্লাসি চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে সর্বত্র ছড়িয়ে পড়েছে সহিংসতা। গাড়ি ভাংচুর, আর অগ্নি সংযোগের ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন। টানা কয়েকদিনের সহিংসতায় পুরো সিলেট এখন আতংকের নগরীতে পরিণত হয়েছে।

মঙ্গলবার সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্র শিবির ১৪ জানুয়ারি বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তারা হসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচী ঘোষণা করবে বলে হুমকি দেয়।

এদিকে সিলেটে ছাত্রদলের বিদ্রোহী গ্রুপ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাসহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে তারা এ হরতালের ডাক দেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত