আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

বাংলাদেশি বিজ্ঞানী সজীব নাসার ফেলো

বাংলাদেশি বিজ্ঞানী সজীব নাসার ফেলো

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) হাবল ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী ড. আনোয়ার জামান সজীব। তিনি সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের ষোলোঘর বেরিগাঁও গ্রামের বাসিন্দা। সজীব বাংলাদেশ কৃষি অধিদপ্তরের সাবেক উপপরিচালক আবু নাসের ও আনোয়ারা সরকারের বড় ছেলে।

নাসা প্রতিবছর ২৪ জন সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানীকে তিন বছর মেয়াদি হাবল ফেলোশিপ দেয়। এ বছরের জন্য নির্বাচিত সেরা ২৪ জনের মধ্যে রয়েছেন বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী আনোয়ার জামান সজীব। ৩১ মার্চ নাসার ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। নির্বাচিত বিজ্ঞানীদের তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। গবেষণার বিষয়ের ভিত্তিতে করা আইনস্টাইন, হাবল ও সাগান ফেলো নামের তিন শ্রেণির মধ্যে হাবল ফেলোশিপ পেয়েছেন সজীব।

আনোয়ার সজীব বর্তমানে যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল স্কলার হিসেবে নিয়োজিত আছেন। গবেষণায় তার আগ্রহের বিষয় হলো অবজারভেশনাল কসমোলজি এবং গ্র্যাভিটেশনাল লেন্সিং। এ পর্যন্ত তার মোট ২১টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

সজীবের জন্ম সুনামগঞ্জে হলেও বেড়ে ওঠা সিলেটে। তিনি ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শিক্ষা শুরু করেন। সজীব পরে সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে বুয়েটে তড়িৎ প্রকৌশল বিভাগে অধ্যয়ন করেন। পরে স্কলারশিপ নিয়ে জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক করেন। এরপর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। আনোয়ার জামান সজীবের মা-বাবা তাদের সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত