আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সিডনীতে ঘরানার বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘দ্য বর্মণ’

সিডনীতে ঘরানার বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘দ্য বর্মণ’

সিডনীর কিশোর কুমার নামে পরিচিত নন্দিত গায়ক জিৎ দাসের মুল পরিবেশনায় গত ২৯শে জুন শনিবার বিকেলে সিডনির ব্লাক টাউনে অনুস্থিত হলো সঙ্গীতানুষ্ঠান দ্য বর্মণ”। কিংবদন্তী শিল্পী শচিনদেব বর্মণ ও রাহুল দেব বর্মণের কালজয়ী গানগুলো স্মরণীয় করে রাখতে ঘরানার আয়োজনে পরিবেশিত হয় এই অনুষ্ঠানটি। জিৎ দাসের অসাধারণ কণ্ঠ ও গায়কী প্রতিভা উপস্থিত দর্শক শ্রোতাদের মোহিত করেছে এক অভূতপূর্ব নান্দনিকতায়। সাথে সোনালী মুখার্জি ও ইন্দ্রাণী মুখার্জির পরিবেশনা ও ছিলো উল্লেখ করার মতো।
অনুষ্ঠানে আসা প্রধান অতিথি ব্লাক টাউন সিটি কাউন্সিলের মেয়র ও লেবার পার্টির এম পি স্টিফেন বালি বলেন, এমন চমৎকার একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। বহুজাতিক সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার কৃষ্টি ও ঐতিহ্যকে  আরও সমৃদ্ধ করার এই উদ্যোগে সকলের অংশগ্রহন অনস্বীকার্য। বিশেষ অতিথি রাজ দত্ত বলেন,সংস্কৃতি সমৃদ্ধ করার ও সুরের ঝংকারে এই সন্ধ্যাটি মুখরিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ।
উল্লেখ্য, ঘরানার এটি চতুর্থ পরিবেশনা। অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের গান ছাড়াও ছিলও চমৎকার নৃত্য এবং দর্শকদের গান ও নাচে প্রত্যক্ষ অংশগ্রহন।

শেয়ার করুন

পাঠকের মতামত