আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ফ্লোরিডায় করোনাকালের ত্রাণের টাকায় বিলাসবহুল ল্যাম্বারগিনি

ফ্লোরিডায় করোনাকালের ত্রাণের টাকায় বিলাসবহুল ল্যাম্বারগিনি

এলএ বাংলা টাইমস


করোনাকালে ত্রাণ সহযোগিতার অর্থ দিয়ে ফ্লোরিডায় এক ব্যক্তি বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি কিনেছেন। কোম্পানির কর্মীদের ধরে রাখার জন্য সরকারের দেওয়া ‘পে চেক প্রোটেকশন’ কর্মসূচির অর্থ দিয়ে ব্যয়বহুল এ গাড়ি কেনায় ডেভিড টি হাইনস (২৯) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

২৭ জুলাই আদালতের নথি থেকে জানা গেছে, মায়ামি নগরীর ডেভিড টি হাইনস নামের ওই ব্যবসায়ী পে চেক প্রোটেকশন কর্মসূচি থেকে প্রায় ৪০ লাখ ডলার উত্তোলন করেন। এ অর্থ থেকে তিনি ৩ লাখ ১৮ হাজার ডলার দিয়ে নিজের জন্য হুরাকান মডেলের ল্যাম্বারগিনি গাড়িটি কেনেন। ফেডারেল এজেন্ট তাঁর গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৩৪ লাখ ডলার জব্দ করেছে।

আদালতের নথিপত্র থেকে আরও জানা গেছে, ডেভিড হাইনস ১ কোটি সাড়ে ৩ লাখ ৫০ হাজার ডলারের জন্য পে চেক প্রোটেকশন কর্মসূচিতে আবেদন করেছিলেন। নিজের কয়েকটি ভুয়া কোম্পানি এবং কর্মচারীদের ভুয়া বিবরণী তৈরি করে তিনি এ আবেদন করেন। তদন্তে দেখা যায়, বিবরণীতে উল্লেখ করা কর্মচারীদের কোনো অস্তিত্ব নেই। কয়েকজনের খোঁজ পাওয়া গেলেও সংখ্যাটি আবেদনে দাবি করা সংখ্যার ধারে কাছেও নেই। রাজ্যের কর বিভাগ এবং ব্যাংক বিবরণীতে তাঁর আবেদনের পক্ষে কর্মীদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

করোনাভাইরাস প্রতিরোধে গত মার্চ মাস থেকে পুরো আমেরিকা লকডাউনে চলে যায়। তখন বিপর্যস্ত ব্যবসায়ীদের সাহায্যের জন্য কংগ্রেস ইতিহাসের সবচেয়ে উদার নাগরিক সহযোগিতা ঘোষণা করে। এর মধ্যে ব্যবসায়ীদের জন্য পে চেক প্রোটেকশন কর্মসূচির আওতায় অনুদান ও ঋণ প্রদান করা হয়। এ অর্থ কর্মচারীদের মজুরির জন্য ব্যয় করা হলে সম্পূর্ণ বা উল্লেখযোগ্য অংশ আর ফেরত দিতে হবে না। 

এমন উদার সহযোগিতার আবেদন অনুদান খুব দ্রুততার সঙ্গে অনুমোদন করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়। বহু অসৎ মানুষ এ সুযোগ গ্রহণ করে বিরাট অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। এখন এসব তদন্তে নেমেছে ফেডারেল কর্তৃপক্ষ। রাজ্যে রাজ্যে মামলা হচ্ছে। উদার কর্মসূচির জন্য জালিয়াতির আশ্রয় নেওয়া লোকজনকে খুঁজে বিচারের সম্মুখীন করা হচ্ছে।

এ পর্যন্ত ধরা পড়া জালিয়াতদের মধ্যে ডেভিড টি হাইনসকে সবচেয়ে উচ্চাভিলাষী দেখা গেছে। তিনি কর্মচারীদের জন্য কোনো অর্থ না নিয়ে করোনা মহামারির ত্রাণের অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি কিনেছেন। তাঁকে ২৭ জুলাই রাজ্যের চিফ ম্যাজিস্ট্রেট বিচারক জন সুলিভানের আদালতে উপস্থাপন করে অভিযোগ আনা হয়েছে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর