আপডেট :

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন শাবির ১২ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন শাবির ১২ শিক্ষার্থী

স্নাতক পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হওয়ায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সেশনের ১২ জন মেধাবী শিক্ষার্থী।

গত ৬ জানুয়ারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেধাবী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত ২০১১ সালের শিক্ষার্থীরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের পঙ্কজ কুমার দাস, ফুড ইজ্ঞিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের মুক্তা রায়, অর্থনীতি বিভাগের নওশীন চৌধুরী, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের ফারজানা ফেরদৌস, ব্যবসায় প্রশাসন বিভাগের সিরাজ উদ্দিন তফাদার, জেনেটিকস ইজ্ঞিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের জাবেদ ফয়সাল।

স্বর্ণপদকপ্রাপ্ত ২০১২ সালের শিক্ষার্থীরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের জসির আহমেদ, অর্থনীতি বিভাগের অমিত রায়, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের আনোয়ার হোসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগে স্বরুপ সাহা, জেনেটিকস ইজ্ঞিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের রাজিয়া সুলতানা, কেমিক্যাল ইজ্ঞিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের কবির আহমেদ চৌধুরী।

ওই দিন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২০১১ সালের ৭৪ জন ও ২০১২ সালের ৯২ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তরা এই পদকের জন্য মনোনীত হন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৬ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে।

শেয়ার করুন

পাঠকের মতামত