আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

এবার দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রে

এবার দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রে

ছবি: এলএবাংলাটাইমস

চলমান করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয় চলতি সপ্তাহের শুক্রবার। শনিবার (২৪ আগস্ট) হলো দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, শনিবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৭১৮ জন। গত শুক্রবারের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা থেকে আক্রান্তের সংখ্যা কমেছে ৩৯ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি খুব শীঘ্রই উন্নতি হবে না। শীতে সর্বোচ্চ সংক্রমণ দেখবে যুক্তরাষ্ট্র। এছাড়াও দেশজুড়ে বাড়বে হাসপাতালে ভর্তির সংখ্যা। ধীরে ধীরে বাড়বে মৃতের সংখ্যাও। ইতোমধ্যে চলমান মহামারি করোনা ভাইরাসে দেশজুড়ে ৮০ লাখের বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ৯৮১জন।

ইউনিভার্সিটি অব মিনেসোটার গবেষক ও স্বাস্থ্য কর্মকর্তা মিশেল অস্টারহোলম বলেন, যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই আক্রান্তের দিক থেকে ছয় অংকের ঘরে পৌঁছে যাবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে বাড়বে মৃত্যুর সংখ্যাও।

শীতে স্বাস্থ্যবিধি শিথিল ও সোশ্যাল গেদারিং বড় পরিসরে করার সুযোগ করে দেওয়ায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

অফিশিয়াল সূত্র জানিয়েছে, ম্যারিল্যান্ড ও নর্থ ক্যারোলিনায় সংক্রমণ বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হলো সামাজিক দূরত্ব পালনে বাসিন্দাদের অবহেলা।

এদিকে, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতি পর্যালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, ৩৪টি রাজ্যে করোনার সংক্রমণ অব্যাহতভাবে বাড়ছে৷

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত