আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ডিসেম্বরে নির্ণয় হবে ভ্যাকসিনের কার্যকারীতা: ফাউসি

ডিসেম্বরে নির্ণয় হবে ভ্যাকসিনের কার্যকারীতা: ফাউসি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ড. এন্থনী ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্রের ডেভেলপ করা করোনার ভ্যাকসিন কতোটা কার্যকর হবে, এটি চলতি বছরের ডিসেম্বরেই নির্ণয় করা সম্ভব হবে। তবে ভ্যাকসিনটি বাজারে আসতে ২০২১ সাল পর্যন্ত সময় লাগবে।

ড. এন্থনী ফাউসি বলেন, সাধারণত এই ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় একটি অংশের উপর প্রয়োগ করা হচ্ছে। ফলে ভ্যাকসিনটির কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং পরিবর্তনশীলতা সম্পর্কে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা জরুরি।

যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এর অনুমোদন পেতে ও এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে এই বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। ২০২১ সালে বিশেষ প্রয়োজন অনুসারে ভ্যাকসিনটি বাজারে আনা হবে৷

এদিকে, যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ড. এন্থনী ফাউসি। তিনি বলেন, করোনাভাইরাস শীতল আবহাওয়ায় দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। ফলে শীতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে।

বাসিন্দাদের সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়ে তিনি বলেন, সংক্রমণ রোধের একটিই উপায়, সেটি হচ্ছে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলা। বাসিন্দাদের স্বাস্থ্যবিধি দ্বিগুণ কঠোরভাবে মেনে চলতে হবে। এছাড়া প্রয়োজনে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা জারি করা জরুরি।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত