আপডেট :

        জ্বালানি দাম কমলেও বিমান ভাড়া কমানোর আগ্রহ নেই এয়ারলাইনগুলোর

        ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে সন্দেহভাজন গ্রেপ্তার

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর সম্প্রতির বন্ধনকে আরো জোরদারের প্রত্যয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ও ৩০ জুন দু’দিনব্যাপী মিলন মেলা স্থানীয় লাগোর্ডিয়া ম্যরিয়েট হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ এলামনাই এসোসিয়েশন (এমএমসিএএ) আয়োজিত এ পুনর্মিলনীতে ময়মনসিংহ মেডিকেল কলেজের বিপুল সংখ্যক প্রবাসী প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। তাদের অনেকেই উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে চিকিৎসা সহ অন্যান্য পেশায় কর্মরত এবং সপরিবারে বসবাস করছেন। উল্লেখ্য, নিউইয়র্কে এটা ছিল সংগঠনটির দ্বিতীয় পুনির্মলনী। এর আগে ২০০৬ সালে লং আইল্যান্ডের একটি পার্টি হলে এমএমসিএএ প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
উৎসবমুখর পুনির্মলনী অনুষ্ঠানে প্রথম দিন ২৯ জুন শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত প্রায় ১টা পর্যন্ত টানা প্রায় ৬ ঘন্টা চলা অনুষ্ঠানমালার মধ্যে ছিলো স্মৃতিচারণ, গান পরিবেশন, কৌতুক ও আড্ডা পর্ব। দীর্ঘদিন পর সহপাঠী, অনুজ ও অগ্রজ সতীর্থদের সাথে দেখা ও কথা বলার সুযোগ পাওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কিছুটা সময়ের জন্য হলেও তারা ফিরে যান কলেজ জীবনের নস্টালজিয়ায়। অতীতের সুখময় দিন ও সুবর্ণ মুহূর্তগুলোর স্মৃতি আবারো আনন্দঘন করে তুলে ম্যারিয়টের পরিবেশকে।

পুনর্মিলনীর দ্বিতীয় দিন ৩০ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা কর্মকান্ডের মধ্যে ছিলো আলোচনা, নতুন চিকিৎসকদের চাকরি সুবিধা, এলামনাই এসোসিয়েশনের সাংগঠনিক কর্মকান্ড ও স্মৃতিচারণ প্রভৃতি। এদিন সন্ধ্যায় ম্যারিয়টের বল রুমে মূল অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই পর্ব পরিচালনা করেন ডা. সিনহা মনসুর। এ পর্বে আমন্ত্রিত অতিথি ডা. কামরুল হাসান খান, সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন আহমেদ, এমএমসি এলামনাই’র প্রেসিডেন্ট ডা. এম আবিদুর রহমান এবং ডা. সেতারা বেগম (বীর প্রতীক) প্রমুখ বক্তব্য রাখেন। এ পর্বে এমএমসিএএ’র পক্ষ থেকে অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডা. সালাহউদ্দিন আহমেদ ও ডা. সেতারা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অতিথিবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের অতীত এবং বর্তমান সময়ের বিভিন্ন গৌরবোজ্জ্বল দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দেশ-বিদেশে চিকিৎসক হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীগণ অত্যন্ত সুনামের সাথে কর্মরত রয়েছেন বলে উল্লেখ করেন। পুনর্মিলনীর মধ্য দিয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীগণ নিজেদের মাঝে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য অব্যাহতভাবে বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তার এবং তাদের পরিবারের সদস্যদের অনেকে নাচ, গান ও কৌতূক পরিবেশন করেন। এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন এবং স্থানীয় শিল্পী কামরুজ্জামান বকুল অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্ব চলে রাত প্রায় ১টা পর্যন্ত।

উল্লেখ্য, বাংলাদেশ চিকিৎসা বিজ্ঞান শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে আসছে ময়মনসিংহ মেডিকেল কলেজ। ১৯২৪ সালে বাঘমারায় ‘লিটন মেডিকেল স্কুল’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এর যাত্রা শুরু। তখন শুধুমাত্র এলএমএফ ডিগ্রী দেয়া হতো প্রতিষ্ঠানটি থেকে। পরবর্তীতে ১৯৬২ সালে ৩২ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হয় প্রথম এমবিবিএস কোর্স। সে সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীনে এমবিবিএস ডিগ্রী প্রদান করা হচ্ছিল। বর্তমানে কলেজটি থেকে ¯œাতোকত্তর ডিগ্রীও দেয়া হচ্ছে।

এমবিবিএস ছাড়াও ডেন্টাল ডিগ্রী বিডিএস ছাড়া বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী দেয়া হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। বর্তমানে প্রতি বছর ১৯৭ জন এমবিবিএস, ৫২ জন ছাত্র-ছাত্রী বিডিএস এ ভর্তি হচ্ছে। অনেক বিদেশী ছাত্র-ছাত্রীও এখানে পড়াশোনা করছে। মেডিকেল কলেজটি থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার চিকিৎসক বেরিয়েছেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত