আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

দুবাইয়ে করোনার ‘ফ্রন্ট লাইনার’ খেতাব পেলেন বাংলাদেশি মোশাররাফ

দুবাইয়ে করোনার ‘ফ্রন্ট লাইনার’ খেতাব পেলেন বাংলাদেশি মোশাররাফ

‘গ্রামের সবার মুখে মুখে এখন আমার ছেলের কথা। সে বিদেশে অনেক বড় কাজ করেছে। বিশ্বের মাঝে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এগুলো শুনে গর্বে আমার বুক ভরে যাচ্ছে।’ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছেলে মোশাররাফ হোসেন সম্পর্কে বলতে গিয়ে টেলিফোনে এভাবে নিজের মনের ভাব প্রকাশ করেন শহীদ উল্লা বেপারী। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ষোলদান গ্রামের শহীদ উল্লা বেপারী ও জাহানারা বেগমের তৃতীয় সন্তান মোশাররাফ হোসেন পেলেন করোনাকালীন সময় মাঠকর্মী হিসেবে দুবাইয়ের ‘ফ্রন্ট লাইনার’ খেতাব। আমিরাতে করোনার শুরুর দিকে মাঠ পর্যায়ে কাজে নিয়োজিত বিভিন্ন পেশাজীবীদের থেকে বাছাইকৃত যে কয়েকজনের নাম ‘ফ্রন্ট লাইনার’ হিসেবে প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশি এই রেমিট্যান্স যোদ্ধা।

করোনাকালীন সম্মুখযোদ্ধা হিসেবে সাহসী ভূমিকা রাখায় মোশাররাফের ছবি গত ১৫ এপ্রিলের মাঝরাতে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খালিফায় প্রদর্শিত হয়। এবার দেশটির বিভিন্ন গণপরিবহনেও দেখা যাচ্ছে তার ছবি। দুবাই ও আবুধাবি সিটির বিভিন্ন বাস ও টেক্সিতে ‘ফ্রন্ট লাইনার’ খেতাবপ্রাপ্তদের সঙ্গে দেখা মিলছে মোশাররাফের ছবি। যা এখন সংযুক্ত আরব আমিরাতে ‘টক অব দ্য কমিউনিটি’তে পরিণত হয়েছে। শুধু বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোই নয় বরং তার নাম উচ্চরিত হচ্ছে শহরে-শহরে বিভিন্ন আড্ডা গল্পে। প্রবাসীরা বলছেন, মোশাররাফকে দেয়া এই সম্মান রীতিমত বাংলাদেশিদের জন্য আনন্দের। করোনার সম্মুখযোদ্ধাদের নিয়ে এই প্রচারণা দেশটিতে বসবাসরত নাগরিকদের সুরক্ষিত থাকতেও উৎসাহিত করছে।

১৮ বছর আগে মোশাররাফ হোসেন একজন সাধারণ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দুবাই পাড়ি দেন। ২০০৬ সালে দুবাই মিউনিসিপ্যালিটির ‘ইমার্জেন্সি পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট’ এ কাজ শুরু করেন তিনি। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে এই প্রতিষ্ঠান থেকে তাকে আত্মসুরক্ষা ও জীবাণুমুক্তির কাজে ব্যবহার হওয়া রাসায়নিকের মিশ্রণ ও প্রয়োগের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। মাস্ক, গ্লাভস, ফেইস শিল্ড, প্রটেক্টিভ স্যুটে সজ্জিত হয়ে লকডাউন চলাচালে বিভিন্নভাবে মাঠ পর্যায়ে জীবাণুমুক্তকরণে কাজ করেন তিনি। এই কাজের স্বীকৃতিস্বরূপ মোশাররাফ পেলেন অনন্য এই খেতাব।

গত রোববার মোশাররাফ হোসেন নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, প্রশাসন যেভাবে আমাকে সম্মানিত করেছে, এটি আমি জানতামই না। কারণ আমরা কাজ করেছি ২০২০ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত। ওই সময় কিছু পাবার আশায় কাজ করিনি। যা করেছি তা ছিল দায়িত্ব ও চাকরির দায়বদ্ধতা। আমাদের চাওয়া ছিল শুধু কাজের মাধ্যমে যেন নাগরিকরা সুরক্ষিত থাকেন।

নিজের অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে মোশাররাফ বলেন, করোনাকালীন পরিস্থিতি ছিল আমাদের জন্য একেবারেই নতুন। তখন জানতাম না, সুরক্ষার জন্য কি ধরনের কাজ করা দরকার। কিন্তু মাঠে নেমে অনেক অভিজ্ঞতা হয়েছে। যখন যেখানে গিয়েছি শুধু সাদা পোশাক ও সুরক্ষা সরঞ্জাম দেখেই মানুষ সাড়া দিয়েছে, সম্মান করেছে। তবে কিছু ব্যতিক্রম অভিজ্ঞাতও ছিল। লকডাউন চলাকালে নিজের চোখের সামনে আক্রান্ত ব্যক্তিদের গাড়িতে তোলা আর অন্যদের অসহায় চোখগুলো এখনো সামনে ভেসে আসে।  

তিনি আরও বলেন, করোনাকালীন সময় বিভিন্ন বিভাগে যারা কাজ করেছে তাদের বিস্তারিত আমাদের হেড অফিস সংগ্রহ করেছে। পরে বিভিন্ন সময় অফিস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। হয়ত কর্তব্যরত অবস্থায় সময় ও পরিস্থিতি বিবেচনায় তাদের মনে দাগ কেটেছে। কিন্তু কোনোদিন ভাবিনি বুর্জ খলিফার মত বিশ্বের উঁচু ভবনে ভিন্ন ভিন্ন সেক্টরের স্থানীয় সাতজন নাগরিকের সঙ্গে আমার ছবি প্রদর্শন করা হবে বা গণপরিবাহনে ছবি প্রদর্শন করা হবে। বাংলাদেশি হিসেবে সত্যিই আমি খুব আনন্দিত।

উল্লেখ্য, আমিরাতে করোনাকালীন ‘ফ্রন্ট লাইনার’ স্বীকৃতি পাওয়া অন্যরা হলেন- দুবাইয়ের এয়ার উইং অ্যাম্বুলেন্স ইউনিটের প্রথম আমিরাতি নারী অ্যাডভান্সড প্যারামেডিক হামদা আল হাম্মাদি, আজমান মেডিকেল কলেজ ও শারজাহ হেলথ সেন্টারের স্বেচ্ছাসেবক ইসরা আল আগা, এমিরেটস রেড ক্রিসেন্ট টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের প্রধান আমর বাদর আল বুসায়েদি, চিকিৎসক ডেভিড সাইমন,  নার্স জয়নাব আহমদ ফাহিম, আবুধাবি ক্যাপিটাল পুলিশের উপপ্রধান মোহাম্মদ আল খুরি ও আবুধাবি পুলিশের মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের প্রধান থুরাইয়া আলী আল হাশমি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত