আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

নিউইয়র্ক কোর্টের অ্যাটর্নি সিলেটের মেয়ে জিনাত

নিউইয়র্ক কোর্টের অ্যাটর্নি সিলেটের মেয়ে জিনাত

সিলেটে শৈশব-কৈশোর কাটানো জিনাত জাহান এখন আমেরিকার নিউইয়র্ক কোর্টের অ্যাটর্নি। সিলেটের আনন্দ নিকেতন স্কুল থেকে ও- লেভেল পাস করেন তিনি। জিনাতের বাবা খিজির আহমেদ চৌধুরী বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি। ছিলেন সিলেট বারের আইনজীবী। জানা গেছে, সিলেটে লেখাপড়ার অধ্যায় চুকিয়ে ঢাকা চলে যান জিনাত। ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্য নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে আইনে ভর্তি হন। সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে পাড়ি জমান লন্ডনে। ইংল্যান্ডের নর্দামব্রিয়া ইউনিভার্সিটি থেকে বিপিটিসি কোর্স করে লিংকন ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন।

এরপর স্বপ্নপানে ছুটে চলা শুরু হয় জিনাতের। ২০১৬ সালে চলে যান স্বপ্নের দেশ আমেরিকায়। নিউইয়র্কের ব্রুকলিন স্কুল অব ল’ থেকে আইনে মাস্টার্স ডিগ্রি নিয়ে বার পরীক্ষায় অংশ নেন। বার পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করে অ্যাটর্নি পদবী লাভ করেন। এখন নিউইয়র্কের কোর্টে আইনপেশা পরিচালনা করে যাচ্ছেন বিচারপতি বাবাকে দেখে ছোট বেলা থেকে কালো কোর্টের প্রতি আকৃষ্ট জিনাত জাহান।

জিনাত জাহান জানান, তাঁর জন্ম সিলেটে। শৈশব-কৈশোর সিলেটেই কেটেছে। সিলেটের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ নিকেতন স্কুল থেকে ২০১০ সালে ও-লেভেল পাস করেন। ২০১১ সালে ঢাকায় এসে এ- লেভেল শেষ করেন জিনাত। এরপর ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে (এলসিএলএস) আইনে অনার্স ভর্তি হন তিনি। এলসিএলএস থেকে এলএলবি গ্রাজুয়েশন করেন। তারপর ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে চলে যান। নর্দাম্মিয়া ইউনিভার্সিটি থেকে বিপিটিসি (বার ভোকেশনাল ট্রেনিং কোর্স) শেষ করেন। ২০১৬ সালে লিংকন ইন থেকে কল টু দ্যা বার গ্রহণ করেন। ওই বছরই আমেরিকায় চলে যান জিনাত। ২০১৮ সালে আমেরিকায় আইনে মাস্টার্স শেষ করেন।

জিনাতের মা একজন গৃহিনী। তারা দুই বোন। বড় বোন ডাক্তার। বড় বোনও আমেরিকায় আছেন। বোনের নাম রওনক জাহান। জিনাতের বাবা বাবা খিজির আহমেদ চৌধুরী সিলেট বারের আইনজীবী ছিলেন।

জিনাত জাহান আরও জানান, তাঁর আমেরিকার ইমিগ্রান্ট ফুফু তাদের জন্য আগে আবেদন করে রেখেছিলেন। ২০১০ সাল থেকে জিনাত ও তাদের পরিবারের সদস্যরা ইমিগ্রান্ট হয়ে আমেরিকা যাওয়া-আসা করতেন। ২০১৬ সালে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি শেষ করে আমেরিকায় যান জিনাত। পরে নিউইয়র্ক বার কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ অনুযায়ী জিনাত নিউইয়র্কের ব্রুকলিন স্কুল অব ল’ থেকে মাস্টার্স করেন। তারপর নিউইয়র্কে বার পরীক্ষা দেন। ২০১৯ সালে বার পরীক্ষায় পাস করে জিনাত অ্যাটর্নি পদবী লাভ করেন। সেকেন্ড ডিভিশনে তিনি প্র্যাকটিসের জন্য অনুমতিপ্রাপ্ত হন। ওই কোর্টে হাউজিং ও ফ্যামিলি ম্যাটার বিচার হয়। জিনাত নিউইয়র্কের হাউজিং কোর্টে অ্যাটর্নি হিসেবে আইন পেশা পরিচালনা করছেন। নিউইয়র্ক সিটির সুপ্রিম কোর্টে তার প্র্যাকটিস করার সুযোগ রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত