আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন বিমানবন্দরে মারাত্মক বিশৃঙ্খলা: কর্মী সংকটে ব্যাহত বিমান চলাচল

মার্কিন বিমানবন্দরে মারাত্মক বিশৃঙ্খলা: কর্মী সংকটে ব্যাহত বিমান চলাচল

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধান বিমানবন্দরগুলোতে ব্যাপক বিমান চলাচল বিশৃঙ্খলা দেখা দিয়েছে, কারণ বিপুলসংখ্যক এয়ার ট্রাফিক কন্ট্রোলার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।

সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৩০টি প্রধান বিমানবন্দরের অর্ধেকেই কর্মীসংকট দেখা দিয়েছে। বিশেষ করে নিউইয়র্কে ৮০ শতাংশ এয়ার ট্রাফিক কন্ট্রোলার অনুপস্থিত ছিলেন সপ্তাহান্তের আগেই।

এই পরিস্থিতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের চলমান সরকারি কার্যক্রম স্থগিত (shutdown) অবস্থা, যা দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। এর ফলে প্রায় ১৩,০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলার বেতন ছাড়াই কাজ করছেন।

এফএএ জানিয়েছে, “৩১ দিন ধরে বেতন না পাওয়ায় কর্মীরা চরম মানসিক চাপ ও ক্লান্তির মধ্যে রয়েছেন।”

এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পাশাপাশি ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (TSA)-এর কর্মকর্তারাও বেতন ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন, কারণ তারা অত্যাবশ্যকীয় সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত।

সংস্থাটি কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “সরকারি অচলাবস্থা দ্রুত সমাধান করুন, যাতে কর্মীরা তাদের প্রাপ্য বেতন পান এবং যাত্রীরা আরও বিলম্ব ও ভোগান্তি থেকে মুক্তি পেতে পারেন।”

এফএএ আরও জানিয়েছে, কর্মীসংকটের কারণে বিমান চলাচলের প্রবাহ হ্রাস করতে হচ্ছে নিরাপত্তা বজায় রাখার জন্য।
তারা সতর্ক করে বলেছে, “এর ফলে আরও বেশি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হতে পারে।”

শুক্রবার একদিনেই যুক্তরাষ্ট্রে প্রায় ৬,০০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং প্রায় ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণ সংস্থা FlightAware।

পরিবহন মন্ত্রী শন ডাফি (Sean Duffy) ফক্স নিউজকে বলেন, “এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন। এরা অনেকেই মাসিক বেতনের ওপর নির্ভর করে জীবনযাপন করেন। এখন তারা গাড়ির জ্বালানি, শিশু যত্ন ও গৃহঋণের খরচ নিয়ে উদ্বিগ্ন।”

এদিকে, সরকারি তহবিল পুনরায় চালুর প্রস্তাবিত রিপাবলিকান বিলটি সেনেটে বারবার ব্যর্থ হচ্ছে। ডেমোক্র্যাটরা সরকারের পুনরায় চালু করার বিনিময়ে স্বাস্থ্যবিমার কর ছাড় সম্প্রসারণ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেডিকেইড কাটছাঁট প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

বর্তমানে এই অচলাবস্থা কেবল প্রশাসন নয়, দেশজুড়ে বিমান চলাচল ও যাত্রীদের স্বাভাবিক ভ্রমণ ব্যবস্থাকেও মারাত্মকভাবে ব্যাহত করছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত