আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

‘নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো’

‘নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো’

দেশের বরেণ্য অভিনেতা ও সংস্কৃতি অঙ্গনের চেনা মুখ আসাদুজ্জামান নূর। গতকাল (৩১ অক্টোবর) ছিল তার জন্মদিন। গুণী এই শিল্পীর জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক ফেসবুক পোস্ট করেছেন আরেক স্বনামধন্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। 

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নূরের অভিনয় তাকে বারবার ভাবিয়েছে জানিয়ে আফজাল লিখেন— ‘কীভাবে এত স্বাভাবিক থেকেও কেউ দুর্দান্ত অভিনয় করতে পারেন!’

নূরের ব্যক্তিত্বে মুগ্ধ আফজাল হোসেন বলেন, নূরের কণ্ঠ আর উচ্চারণে এমন এক মাধুর্য আছে, যা ‘সুবাসের মতো নীরবে অনুভবকে আলিঙ্গন করে। তার শিল্পীসত্তার পরিচয় কারও জানা না থাকলেও মানুষটার কোমল ব‍্যাক্তিত্বের আকর্ষণ এড়ানো খুব সহজ নয়।’

বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে নিজের শুরুর সময়ের একটি স্মৃতি টেনে আফজাল লেখেন, ‘তিনি দেশের বড় একটা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্তা, আমি একই ক্ষেত্রে শক্ত ভিত্তি তৈরির জন্য নিষ্ঠার সাথে কাজ করে চলেছি- এ দুই পরিচয়ের মধ্যে অনেক দূরত্ব কিন্তু যখন ভালো কাজ করতে পারার প্রতি সন্মান দেখিয়ে কেউ একজন কারো প্রতি হাত বাড়িয়ে দেন- তা সামান্য থেকে হঠাৎ মনে রাখার মতো সম্পর্কে উন্নীত হয়।’

নাট্যজীবনে নূর ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর সঙ্গে যুক্ত ছিলেন, আর আফজাল ‘ঢাকা থিয়েটার’-এর। তবু তারা একে অপরের কাজের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। 

আফজাল লেখেন, ‘যে সব মানুষকে আমি বিশেষভাবে সন্মান করি, তাদের সাথে খানিকটা দূরত্ব থাকুক— এটা চাই। কিন্তু কেউ চলে গেলে মনে হয়, তুমি তো পারতে, আরো কাছের হতে।’

শেষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘নূর ভাই বেঁচে আছেন। সে বেঁচে থাকা মৃত্যুর চেয়ে একটু ভালো। নূর ভাই ফিরবেন, আরও কাছের হয়ে ওঠার সুযোগটা পাব, এমন আশায় রয়েছি। শুভ জন্মদিন আসাদুজ্জামান নূর, নূর ভাই।’

 

সত্তর ও আশির দশকের নাটক ও মঞ্চে নিজের স্বকীয় অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন আসাদুজ্জামান নূর।

হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটেকে ‘বাকের ভাই’ চরিত্রের মধ্য দিয়ে তিনি এক প্রজন্মের স্মৃতিতে অমর হয়ে ওঠেন তিনি। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত