আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকটে লস এঞ্জেলেসে ফ্লাইট বন্ধ

এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকটে লস এঞ্জেলেসে ফ্লাইট বন্ধ

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রে জনবল ঘাটতির কারণে রবিবার সকালে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে (LAX) সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে FAA সাময়িক “গ্রাউন্ড স্টপ” জারি করে, অর্থাৎ কোনো ফ্লাইট লস এঞ্জেলেসের উদ্দেশ্যে উড্ডয়ন করতে পারেনি। এই সিদ্ধান্ত আসে এমন সময়ে, যখন মার্কিন পরিবহন সচিব শন ডাফি সতর্ক করেন যে চলমান ফেডারেল সরকার বন্ধ থাকার কারণে (government shutdown) আগামী কয়েকদিনে আরও বেশি সংখ্যক ফ্লাইট বিলম্ব ও বাতিল হতে পারে।

রবিবার “Fox News” চ্যানেলের Sunday Morning Futures অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডাফি বলেন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বেতন বন্ধ থাকার কারণে অনেক এয়ার ট্রাফিক কন্ট্রোলার অসুস্থতার অজুহাতে কাজে অনুপস্থিত থাকছেন, যা পুরো বিমান চলাচল ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, “গতকালই আমরা ২২টি স্টাফিং ট্রিগার পেয়েছি—এটি shutdown শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সংখ্যা। এটি দেখায় যে আমাদের কন্ট্রোলাররা মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন।”

FAA জানিয়েছে, পূর্বাঞ্চলীয় সময় সকাল ১১টা ৪২ মিনিট থেকে লস এঞ্জেলেসগামী সব বিমান তাদের নিজ নিজ উৎস বিমানবন্দরে আটকে রাখা হয়। এর ফলে গড়ে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের বিলম্ব হয়। সংস্থাটি জানায়, বিকেল ১টা ৩০ মিনিটের মধ্যে গ্রাউন্ড স্টপ তুলে নেওয়ার আশা করা হচ্ছে, তবে প্রয়োজন হলে LAX-এ প্রবেশাধিকার সীমিত রাখা হতে পারে।

এছাড়াও একই দিন জনবল ঘাটতির কারণে নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টিটারবোরো এয়ারপোর্ট এবং ফ্লোরিডার সাউথওয়েস্ট ফ্লোরিডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (ফোর্ট মায়ার্স) ফ্লাইটের আগমন ও প্রস্থান উভয় ক্ষেত্রেই ব্যাঘাত ঘটে বলে FAA নিশ্চিত করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত