আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

করোনা রিলিফ জালিয়াতি, ধরা পরে আত্মহত্যার নাটক!

করোনা রিলিফ জালিয়াতি, ধরা পরে আত্মহত্যার নাটক!

ছবি: এলএবাংলাটাইমস

কোভিড-১৯ বিজনেস এইড স্কিল জালিয়াতিতে ধরা পরে ৫৬ মাসের কারাভোগ এড়াতে আত্মহত্যার নাটক সাজিয়েছেন এক ব্যক্তি। তবে নাটক করেও শেষ রক্ষা হয়নি, ঠিকই ধরা পরে গেছেন ডেভিড স্টেভেলি নামের ওই ব্যক্তি।

ঘটনাসূত্রে জানা যায়, ফেডারেল গভর্নমেন্ট প্রোগ্রামের কাছ থেকে ৫ লাখ ৪৪ হাজার আর্থিক সাহায্য পাওয়ার জন্য নিজেকে চারটি বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠানের সহমালিক দাবি করেন ডেভিড৷

পরবর্তীতে গত বছর জালিয়াতির অভিযোগ এনে ডেভিডকে ৫৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে এই সাজা এড়াতে আত্মহত্যার নাটক করে ভুয়া পরিচয়পত্র ও চুরি করা লাইসেন্স প্লেট নিয়ে তিনি পালিয়ে যান।

কোভিড রিলিফ লোন জালিয়াতির দায়ে অভিযুক্তদের মধ্যে ডেভিডই প্রথম ব্যক্তি।

মামলার রায়ে বলা হয়, 'ডেভিড স্টেভেলি করোনার সময় আর্থিক সংকট সৃষ্টি হওয়ার অবৈধ সুযোগ গ্রহণ করেন। অর্থ যাদের জন্য বরাদ্দ ছিল, তাদের বঞ্চিত করে এই সুযোগে তিনি ধনী হতে চেয়েছেন'।

২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত ইউএস প্যা-চেক প্রোটেকশন প্রোগ্রামের (পিপিপি) আওতায় করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বল্প লাভে প্রাইভেট লোন বরাদ্দ করে।

ওই সময় স্টেভেলি (৫৪) এবং তার আরেক সহযোগী ডেভিড অ্যান্ড্রু বুটযিগার (৫৩) ভুয়া মালিকানার তথ্য দিয়ে তিনটি রেস্টুরেন্ট এবং ডক ওয়ারলেস নামের আরেক প্রতিষ্ঠানের জন্য লোন আবেদন করেন। চার প্রতিষ্ঠানের জন্যই বৃহৎ মান্থলি পেরোল দেখানো হয়।

প্রকৃতপক্ষে ওই তিনটি রেস্টুরেন্টই অনেক আগেই বন্ধ হয়ে যায় এবং ডক ওয়ারলেস এর কোনো কর্মী নেই৷ আর ডেভিড ও অ্যান্ড্রুর এসব প্রতিষ্ঠানের মালিকানা কখনোই ছিল না।

ডিপার্টমেন্ট অব জাস্টিস জানায়, আবেদন প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় একজন সচেতন নাগরিক ওই দুই ব্যক্তির জালিয়াতির প্রবণতা সম্পর্কে কর্তৃপক্ষকে অবিহিত করে।

দুইজনকেই এই অভিযোগে ২০২০ সালের মে মাসে আটক করা হয় এবং পরবর্তীতে স্টেভেলিকে হোম ডিটেনশনে পাঠানো হয়।

এর এক সপ্তাহ পরেই স্টেভেলি ইলেক্ট্রনিক মনিটরিং ডিভাইস বন্ধ করে দেয়। এরপর পরিবার ও বন্ধুদের উদ্দেশ্যে একটি সুইসাইড নোট লিখে সাগরের পাড়ে গাড়ি পার্ক করে রেখে চলে যায়।

তবে কর্তৃপক্ষ পুরো বিষয়টি সন্দেহের চোখে দেখে এবং ২০২০ সালের মে এবং জুলাই মাসে স্টেভেলিকে খুঁজে পেতে অভিযান পরিচালনা করে৷

তিন মাস ধরে স্টেভেলি ভুয়া ডকুমেন্ট, চুরির লাইসেন্স প্লেট এবং প্রায় পাঁচটি ভিন্ন ফোন নাম্বার ব্যবহার করে দেশজুড়ে পালিয়ে বেড়ায়।

পরবর্তীতে ২০২০ সালের জুলাই মাসের ২৩ তারিখ স্টেভেলিকে জর্জিয়ার আটলান্টা থেকে আটক করে ইউএস মার্শালস।

এই ঘটনায় আদালত তার বিরুদ্ধে আরো অভিযোগ দায়ের করে ও কারাদণ্ড প্রদান করে। বর্তমানে তাকে সাড়ে চার বছর জেলে কাটাতে হবে এবং তিন বছর সুপারভাইজড রিলিজে থাকতে হবে।

স্টেভেলির অপর সহযোগী অ্যান্ড্রুর বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে৷ তার শাস্তি পরবর্তী মাসে ঘোষণা করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত