আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ডিগ্রি ঝুলিয়ে রেখেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ডিগ্রি ঝুলিয়ে রেখেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

ছবি: এলএবাংলাটাইমস

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চার বছর স্নাতক পর্যায়ে পড়াশোনা শেষ করে কাঙ্ক্ষিত ডিগ্রি পাওয়ার অপেক্ষায় আছেন আসমির আশরার সাফি। স্নাতক সমাপনী অনুষ্ঠান শেষ হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও কপালে এখনো ডিগ্রি জোটেনি তাঁর।

পাকিস্তানি বংশোদ্ভূত সাফি ছাড়াও বিশ্ববিদ্যালয়টির আরও ১২ জন শিক্ষার্থী একই পরিস্থিতিতে আছেন। অন্তত এক বছর যে তাঁরা ডিগ্রি পাচ্ছেন না, তা নিশ্চিত। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পরিচালনা কর্তৃপক্ষ হার্ভার্ড করপোরেশন গত ২৩ মে অনুষ্ঠিত স্নাতক সমাপনী অনুষ্ঠানে এ শিক্ষার্থীদের ডিগ্রি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত হয়।

২৩ বছর বয়সী সাফি হার্ভার্ড কলেজে চার বছর ধরে সামাজিক অধ্যয়ন, জাতিসত্তা, অভিবাসন ও অধিকার বিষয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে আপিল করেছেন।

‘আমি অক্সফোর্ডের রোডস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। হার্ভার্ডে এক বছর ধরে ডিগ্রি স্থগিত থাকার কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব কি না, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছি। এমনকি আমি আমার প্রোগ্রামের সব প্রাতিষ্ঠানিক শর্ত পূরণ করেছি এবং আমার ডিগ্রি অর্জনের ক্ষেত্রে যা যা করা প্রয়োজন, সবকিছুই করেছি।’

সাফির মতো হার্ভার্ডের ডিগ্রি পাচ্ছেন না শ্রদ্ধা জোশিও, যদিও শিক্ষকেরা তাঁর পক্ষে আছেন। হার্ভার্ড কলেজে সাফির মতো একই বিষয়ে পড়াশোনা করেছেন তিনি।

আল–জাজিরাকে জোশি বলেন, ‘আমার পক্ষ থেকে আপিল আবেদনের কাজ শেষ করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যোগাযোগের জন্য অপেক্ষা করব কি না, তা নিয়ে দোলাচলে আছি। শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রক্রিয়াগত অস্পষ্টতা নিয়ে পুরোপুরি সন্দিহান। আপিলের সময়সীমার বিষয়টি পরিষ্কার নয়।’

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যেই জন্ম ও বেড়ে ওঠা জোশির। যুক্তরাজ্য থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর করার পরিকল্পনা ছিল তাঁর। তবে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন এ শিক্ষার্থী।

জোশি বলেন, ‘হার্ভার্ড-ইউকে ফেলোশিপের আওতায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিকল্পনা ছিল আমার। তবে ডিগ্রি না পাওয়াকে কেন্দ্র করে আমার পরিকল্পনা ভেস্তে গেছে। প্রশাসকের পক্ষ থেকে যোগাযোগে ঘাটতি ও স্বচ্ছতার অভাবকে কেন্দ্র করে আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।’

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের বিরোধিতা করে গত এপ্রিলে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা দাবি জানান, বিশ্ববিদ্যালয়গুলো যেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বর্জন করে। এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ আরও ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হার্ভার্ডে ২৪ এপ্রিল থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নেতৃত্ব দেয় হার্ভার্ড আউট অব অকুপাইড প্যালেস্টাইন (এইচওওপি)।

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করার স্বাধীনতা ও অধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও বিতর্কের মধ্যে আছে।

হার্ভার্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় গত জানুয়ারিতে পদত্যাগ করে ক্লদিন গে। ২০২৩ সালের ডিসেম্বরে কলেজ ক্যাম্পাসে ‘ইহুদিবাদ বিরোধিতার উত্থান’ নিয়ে কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার পর তিনি পদত্যাগ করেন।

গে ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তা ছাড়া বিশ্ববিদ্যালয়টির ৩৮৮ বছরের ইতিহাসে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনকারী দ্বিতীয় নারী তিনি। গে তাঁর পদত্যাগপত্রে লিখেছিলেন, জাতিগত বিদ্বেষ থেকে তিনি ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত