আপডেট :

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর ‘খুব ভালো সম্পর্ক’ থাকার কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া অত্যন্ত ব্যয়বহুল। এসব মহড়ার বড় অংশের খরচ যুক্তরাষ্ট্রকে বহন করতে হয় বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, এই মহড়াগুলো উত্তর কোরিয়ার কাছে ‘অপ্রয়োজনীয় ও বৈরী’ বার্তা পাঠায়।

তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সামরিক মহড়া পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে। সোমবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে বার্ষিক ‘আলচি ফ্রিডম শিল্ড’ মহড়ার। ১১ দিনের এই মহড়ায় প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নেওয়ার কথা রয়েছে।

ট্রাম্প বলেন, মহড়া শুরুর ঠিক আগে তা বাতিল করার সময় আর নেই। তবে ভবিষ্যতে যৌথ মহড়ার পরিমাণ ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে’ আনা হবে বলে জানান তিনি।

ট্রাম্পের ঘোষণায় ইরান যুদ্ধের প্রসঙ্গও উঠে এসেছে। তিনি বলেন, সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ইরানের ‘পরমাণু নিরস্ত্রীকরণে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দক্ষিণ কোরিয়া তাতে রাজি হয়নি। ট্রাম্পের ভাষায়, দক্ষিণ কোরিয়া তাঁকে বলেছে, ‘না, ধন্যবাদ।’

ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলোরও যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহযোগিতা না করার বিষয়ে আগে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প।

বিশেষজ্ঞরা বলছেন, যৌথ সামরিক মহড়া কমিয়ে দিলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক প্রস্তুতি এবং সমন্বয় ক্ষতিগ্রস্ত হতে পারে। সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ-এরিক ইজলি বলেন, যৌথ প্রতিরক্ষা মহড়া দুই দেশের সামরিক বাহিনীকে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত রাখতে গুরুত্বপূর্ণ। মহড়া কমানো হলে দুই দেশের সামরিক সমন্বয় দুর্বল হতে পারে এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে।

তাঁর মতে, মহড়া কমিয়ে যে অর্থ সাশ্রয় হবে, তা তুলনামূলকভাবে সামান্য। অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাব্য কূটনৈতিক সুবিধাও খুব বেশি নাও হতে পারে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার বিরোধিতা করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার এসব মহড়াকে ‘আগ্রাসী যুদ্ধের মহড়া’ হিসেবে অভিহিত করেছে।

এর কয়েক দিন আগেই দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা শনাক্ত করে। চলতি মাসেও পিয়ংইয়ং একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া সেনা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার ৫০০ সেনা রয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার বিষয়টিও তাদের সামরিক প্রশিক্ষণে বিবেচনায় রাখা হচ্ছে।

ট্রাম্পের এই ঘোষণা দেওয়ার এক দিনেরও কম সময় আগে তিনি ২০১৯ সালে কিম জং উনের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি প্রকাশ করেন। ছবির দুজনের মুখভঙ্গি বন্ধুত্বপূর্ণ না হলেও কিমের সঙ্গে তাঁর ‘দারুণ বন্ধুত্ব’ ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প।

২০১৮ সালে কিমের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার সময়ও ট্রাম্প যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া স্থগিত করেছিলেন। সে সময় তিনি মহড়াগুলোকে ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছিলেন এবং এগুলো বন্ধ করলে বিপুল অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছিলেন। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময়ও মহড়ার পরিসর কমানো হয়েছিল।

ট্রাম্পের সর্বশেষ ঘোষণাকে দক্ষিণ কোরিয়ার জন্য একই সঙ্গে আশাব্যঞ্জক ও উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। সিউল দীর্ঘদিন ধরে চাচ্ছে, ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবার সরাসরি আলোচনা শুরু করুন। ফলে কিমের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের কথা উল্লেখ করা নতুন আলোচনার সম্ভাবনা তৈরি করতে পারে।

অন্যদিকে, ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার সামরিক বা লজিস্টিক সহায়তা না দেওয়ায় ট্রাম্প যে অসন্তুষ্ট, সেটিও তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটানোর প্রস্তাব দেন। ১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তি হলেও দুই কোরিয়ার মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি এখনো হয়নি।

ট্রাম্প অতীতেও দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনার সংখ্যা এবং দেশটির নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে সিউলের কাছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

চলতি বছরের শুরুতে উত্তেজনা কমাতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে। অন্যদিকে, গত বছর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ট্রাম্পকে ‘শান্তিরক্ষাকারী’ হিসেবে বর্ণনা করেছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত