আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নেতার মাইক কেড়ে রওশনের রণসঙ্গীত!

নেতার মাইক কেড়ে রওশনের রণসঙ্গীত!

সংসদের বিরোধী দল জাতীয় পার্টি শনিবার যৌথসভা করেছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সভা হয়।

যৌথসভায় বিভাগীয় এবং জেলা পর্যায়ের তৃণমূল নেতারা বক্তব্য দেয়ার সুযোগ পান। কিন্তু, যৌথসভা শেষ হবার ১০ মিনিট আগে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ঘটিয়ে বসছেন চমকপ্রদ এক ঘটনা।

সে সময়ে মঞ্চে বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি গোলাম মুর্তুজা বক্তব্য দিচ্ছিলেন। চেয়ার থেকে এসে হঠাৎ তার পাশে দাঁড়ান রওশন এরশাদ।

তিনি মঞ্চের কোনায় মাইক্রোফোন ডায়াসের কাছে আসার আগেই পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বারবার চেয়ার থেকে উঠে তৃণমূল নেতাদের সরে যাওয়ার ইঙ্গিত দিতে থাকেন।

এরই এক ফাঁকে পার্টির মহাসচির এবিএম রুহুল আমিন হাওলাদার বরিশালের নেতা গোলাম মুর্তুজার মাইক্রোফোন কেড়ে রওশন এরশাদকে বক্তব্য দিতে দেন।

কিন্তু, রওশন এরশাদ মাইক্রোফোন ধরেই গান শুরু করে দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল... গাওয়া শুরু করেন। পরে তিনি এই সঙ্গীতের মর্মার্থ ব্যাখ্যা করেন।

যৌথসভায় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘পার্টিকে ক্ষমতায় দেখা আমার একমাত্র শেষ ইচ্ছা। মৃত্যুর আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দিবা তোমরা (তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে)। এটাই আমার শেষ ইচ্ছে।’

যৌথসভায় সভাপতিত্ব করেন এরশাদ। আরো বক্তব্য দেন, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জিএম কাদের প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত