আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গণতন্ত্রের পথে হাঁটছে সরকার: রিজভী

গণতন্ত্রের পথে হাঁটছে সরকার: রিজভী

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রোববার (১০ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে তিনি এ মন্তব্য করেন।


রিজভী অভিযোগ করেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন নির্বিঘ্নে দেশে প্রবেশ করছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ বা প্রতিক্রিয়া নেই। তিনি বলেন, ‘মানুষ একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু সরকার নিরবতা পালন করছে। এতে জনগণের মধ্যে সন্দেহ আরও বাড়ছে।’

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকার পথ বেছে নিয়েছিলেন। তিনি লোক দেখানো ধর্মাচরণ করতেন, আর গণতন্ত্রের কথা বলতেন।’


তিনি বলেন, ‘এ দেশের মানুষ এখন শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। তারা খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি আপসহীন গণতন্ত্রের প্রতীক ছিলেন।’

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের প্রতীক আবদুল হামিদ কীভাবে গোপনে দেশ ছাড়েন? তার লাল পাসপোর্ট কি এখনও বৈধ? উপদেষ্টা পরিষদ থাকার পরও কেন এ ঘটনা প্রতিরোধ করা যায়নি?’

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার চালালেও, বাংলাদেশ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বন্ধুত্ব যদি একতরফা হয়, তা কখনও টেকসই হবে না।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত