আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢালিউড তারকাদের আবেগঘন পোস্ট

মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢালিউড তারকাদের আবেগঘন পোস্ট

আজ ১১ মে, বিশ্ব মা দিবস। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয় মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য। 


ভ্রুণ থেকে দশটি মাস গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, সেই মায়ের সম্মানে তারই চরণে আজকের এ দিনে নত তাবৎ পৃথিবীর সন্তানেরা।


এখন যেহেতু সামাজিক যোগাযোগমাধ্যম অনুভূতি প্রকাশের এক বড় মাধ্যম, তাই এখানে সবাই মাকে নিয়ে তাদের ভালোবাসার কথা সবার সঙ্গে ভাগ করে নেন। রোববার (১১ মে) এই বিশেষ দিনে সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে তাদের অনুভূতি, ভালোলাগা, ভালোবাসা প্রকাশ করেছেন।

চলুন জেনে নেয়া যাক শোবিজ তারকাদের সেই অনুভুতির প্রকাশ- 


নিজের মাকে নিয়ে সুযোগ পেলেই তার অনুভূতি ব্যক্ত করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আর আজ তো বিশেষ দিন... বিশ্ব মা দিবস। এ দিনে তাই মাকে ভালোবাসা না জানালেই নয়।

 

বিশেষ এই দিনে নিজের মা ও শাকিব খানের মায়ের ছবি পোস্ট করে শবনম বুবলী লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরী, পরিশ্রমী এবং সবচেয়ে আদরের দু’জন মা! আল্লাহ তোমাদেরকে সর্বদা সুস্থ রাখুন। বিশ্বের সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা।’

চিত্রনায়িকা পূজা চেরি তার প্রয়াত মাকে নিয়ে স্মৃতিচারণা করে লিখেছেন, ‘মা, তোমাকে ছাড়া এখনও আমার জন্মদিন আসে। সারাদিন ধরে শুধু একটা কথাই ঘুরপাক খায় মনে- এই তো মাত্র দুই বছর আগের জন্মদিনটা। তোমার শরীর তখন খুব একটা ভালো ছিল না। অথচ সেদিন আমি মন খারাপ করে তোমার সঙ্গে একটু উচ্চ স্বরে কথা বলেছি। মনে পড়ে সেদিন বলেছিলাম, ‘সবার মা, তার মেয়ের জন্মদিনে কত কিছুই না করে, তুমি তো আমার জন্য পায়েসও বানাচ্ছো না! তুমি কষ্ট পেয়েছিলে কিনা জানি না। এরপর দেখলাম তুমি সেই দুর্বল শরীর নিয়ে আমার জন্য পায়েস রান্না করলে। যদিও ঠিকঠাক হয়নি। চাল আধা সেদ্ধ ছিল, দুধও জমেনি ভালো করে, তবুও সেই পায়েসই আজ সবচেয়ে প্রিয় মনে হয়। কারণ তুমি নিজের হাতে বানিয়েছিলে, ভালোবাসা মিশিয়ে।’

 

এরপর তিনি লিখেছেন, ‘মা, জানো, এখনও আমার সেই একই পায়েস খেতে ইচ্ছে করছে, তোমার হাতের পায়েস…একা একা বসে থাকতে থাকতে কান্নায় চোখ ভরে যায়। কতদিন তোমাকে দেখি না, মা। জানি না সৃষ্টিকর্তা আমাকে আর কতদিন বাঁচিয়ে রাখবেন, কিন্তু যতদিন থাকি ততদিন কীভাবে এই বুকের কষ্ট চেপে রাখব? এটা তো আর সম্ভব না। একটা কথা বলি, মা, তুমি চলে যাওয়ার পর মনে হয় তুমি আমায় আবারও নতুন করে জন্ম দিয়েছো। এক নতুন পূজা। যে একা একাই লড়বে। আমি জানি, তুমি আমাকে দেখছো। অনুভব করি, তুমি এখনও আমার আশপাশেই আছো। তাই তো কোনো দুঃখ, কোনো বিপদ এখনও আমাকে ছুঁতে পারেনি। তুমি কথা রেখেছো মা। এখন আমার পালা। তুমি দেখো, তোমাকে দেওয়া কথা আমি রাখবো। যদিও পৃথিবীর চোখে তুমি নেই, আমার চোখে তুমি আছো। এই যে আমি এত কথা লিখছি, আমার মনে হচ্ছে তুমি আমার মাথায় হাত রেখে বসে আছো, হাসছো। আর বলছো, ‘পূজা, কেঁদো না মা, আমি তো আছি।’

একদম শেষে পূজা লিখেছেন, ‘একটা আবদার করব মা, এই জীবনে তুমি কখনও নিজের কথা ভাবোনি। সব সময় আমার চিন্তায় বিভোর ছিলে। তাই এবার ওপারে অন্তত নিজের খেয়াল রেখো, মা। ভালো থেকো, আমার লক্ষ্মী মামণি। অনেক ভালোবাসি মা। ইতি তোমার পূজা।’

 

প্রয়াত মায়ের ছবি শেয়ার করে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘মা, প্রত্যেকটা সময়ই আমার কাছে মা দিবস। তোমাকে অনেক মিস করি, মা।’

চিত্রনায়ক আরিফিন শুভ মাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। এই অভিনেতা প্রয়াত মাকে নিয়ে লিখেছেন, ‘প্রিয় মা, দেখতে দেখতে তোমার যাওয়ার প্রায় এক বছর চার মাস হলো। তুমি নেই ভাবতেই পারছি না। এখনও বোঝার চেষ্টা করছি যে কী হলো আমার জীবনে। আমি কি ঘুম থেকে উঠে দেখব, তুমি পাশের রুমটাতেই আছো? আমাকে ডাকছো? সবকিছু কেমন যেন হয়ে গেল। ঈদ মানেই তো আমার প্রিয় মায়ের সঙ্গে মধুর সময়। গত ঈদে সেটা থেকে বঞ্চিত হয়েছি। ঈদে তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি। তোমার স্মৃতি চিরজাগরূক রাখতে চাই। মা, জানো যখন ওই শাড়ি পরে তোমার সঙ্গে (কবর জিয়ারত) দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বলল, এটা আন্টির শাড়ি না, স্যার? ভালো লাগল এই ভেবে যে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে দীর্ঘদিন নোটিশ করেছে। আমার সাফল্যে তোমার চেয়ে কেউ বেশি খুশি হতো না। তুমি থাকতে সব সময় ছায়ার মতো। আগলে রাখতে। সেই তুমি আমার জীবন থেকে সরে গেলে। তোমার সঙ্গে কাটানো মধুর সময় আজ সবই স্মৃতি। শূন্যতা চারদিকে। ডিসেম্বর এলেই হঠাৎ কাজের মধ্যেই মাথায় চলে আসে- ২৪ জানুয়ারি আবার ফিরে আসছে। সময় বড়ই স্বার্থপর! একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ে হিসাব করতে, নাকি আসলেই এক বছর হয়ে গেছে?’

 

এরপর শুভ লিখেছেন, ‘লাখো কোটি শব্দ লিখেও এই জীবনে কোনো দিন আমি বোঝাতে পারব না আমার জন্য তুমি কী ছিলে এবং আছো! জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে! বছরের ৩৬৫ দিনের প্রতিটি মুহূর্তে শুধু এ প্রশ্নই করেছি নিজেকে, সত্যিই তুমি নেই মা? নাকি আমি কোথাও ভুল করছি– এটা কোনো দুঃস্বপ্ন নয় তো? তোমাকে হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারিনি। মা ভালো থেকো মা।’

 

প্রয়াত মায়ের সঙ্গে ছবি শেয়ার করে চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘মায়েরা অল্প সময়ের জন্যই সন্তানের হাত ধরে থাকেন, তবে সারা জীবনের জন্য ধরে থাকেন তাদের হৃদয়! আমি সব সময় বলি মায়ের কোন দিবস নাই। আর যার মা-বাবা নাই তার দিবস অনুভুতিহীন। আজ মা দিবসে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা। যাদের মা-বাবা আছে কষ্ট দিওনা কেউ তাদের মনে। এরাই তোমার জান্নাত।’

 

অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘এই মায়াময় পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা হল সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসা। হ্যাপি মাদার্স ডে।’

অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘জগতের সকল মা সুখী হোক। মা দিবস ও বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা।’
​​​​​​​

অভিনেত্রী শারমিন জোহা শশী লিখেছেন, ‘এখন শুধু তোমার জন্যই ভালো থাকি আম্মু!’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত