আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ডিসেম্বর থেকে লন্ডন-ঢাকা রুটে বাড়ছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

ডিসেম্বর থেকে লন্ডন-ঢাকা রুটে বাড়ছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

আগামী ডিসেম্বর মাস থেকে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এই রুটে বর্তমানে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হয়। এটি বেড়ে ফ্লাইট সংখ্যা হবে ছয়। একই সঙ্গে বাংলাদেশ বিমানে নতুন সংযোজিত হওয়া ড্রিমলাইনারও চলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গণমাধ্যম শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফ্লাইট বৃদ্ধির বিষয়ে ব্রিটেন প্রবাসীদের দাবি দীর্ঘ দিনের। ডিসেম্বর থেকে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে চারটির স্থলে ছয়টি ফ্লাইট পরিচালিত হবে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই এই রুটে ফ্লাইট চালাবে রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র এয়ারলাইন্স বিমান বাংলাদেশ।

শাকিল মেরাজ জানিয়েছেন, অতিরিক্ত আরও দুটি ফ্লাইট চালাতে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট অথরিটির কাছে আবেদন করে। সম্প্রতি তারা বিমানকে আরও দুটি ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে।

ঢাকা-লন্ডন রুটে ড্রিমলাইনারেরও অভিষেক ঘটবে বলে তিনি জানিয়েছেন।

বর্তমানে সর্বাধুনিক ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিমানের নিজস্ব বহরে যুক্ত হয় চতুর্থ প্রজন্মের উড়োজাহাজ বোয়িং ড্রিমলাইনার। নভেম্বরে যুক্ত হবে দ্বিতীয় ড্রিমলাইনারটি। আগামী বছর আরও দুটি আসবে।

শাকিল মেরাজ আরো বলেন, ভবিষ্যতে আঞ্চলিক ও অভ্যন্তরীণ বেশকিছু রুটেও ফ্লাইট বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে ড্রিমলাইনার ছাড়াও রয়েছে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০। ভাড়ায় নেয়া দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০, একটি এয়ারবাস এ৩৩০, দুটি ড্যাশ-৮সহ মোট ১৬টি উড়োজাহাজ।

এসব দিয়ে বিমান বাংলাদেশ ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত