আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

অনুমোদন পেল আরও তিন ব্যাংক

অনুমোদন পেল আরও তিন ব্যাংক

বাংলাদেশের ব্যাংকিং খাতে যুক্ত হলো আরও তিনটি ব্যাংক। আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় নতুন তিনটি ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট বা সম্মতিপত্র ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক তিনটি হচ্ছে- পিপলস ব্যাংক, সিটিজেন ব্যাংক ও বেঙ্গল ব্যাংক।

উল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুমোদনের প্রাথমিক কাজ শেষ করেছে বাংলাদেশ ব্যাংক।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মোহাম্মদ নাসের সাংবাদিকদের জানান, নির্বাচনের আগেই বেঙ্গল ব্যাংকের অনুমোদনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকের সভায় চুড়ান্ত অনুমোদন পেয়েছে ব্যাংকটি। আগের সভায় সামান্য কিছু সমস্যার জন্য পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংকের অনুদোন দেওয়া হয়নি। তবে আজকের সভায় এই দুই ব্যাংকেরও অনুমোদন নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

এখন পর্যন্ত লাইসেন্স পাওয়া ৫৮টি বেসরকারি ব্যাংকের মধ্যে ৫৭টি কার্যক্রম চালাচ্ছে। সর্বশেষ গত অক্টোবরে চূড়ান্ত অনুমোদন পায় পুলিশ সদস্যদের মালিকানায় ‘কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ’। এটি এখনও কার্যক্রম শুরু করেনি। সবমিলে বাংলাদেশর ব্যাংকের সংখ্যা দাড়াল ৬২ টি। আজকের সভায় সভাপতিত্ত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থমন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব আসাদুল ইসলাম, বোর্ড সদস্য জামাল উদ্দিন এফসিএ, বাংলাদেশ ব্যাংকের ডিজি মনিরুজ্জামান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মোহাম্মদ নাসের।

অনুমোদন পাওয়া ব্যাংকগুলোর প্রতিটির ন্যুনতম পরিশোধিত মূলধন হতে হবে ৫শ কোটি টাকা। এর আগে নতুন ব্যাংকের জন্য ন্যুনতম মূলধন ৪শ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।

ব্যাংক তিনটির মালিক যারা:
আলোচিত ব্যাংকগুলোর মধ্যে ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের’ জন্য আবেদন করেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। শুরুতে অবশ্য ‘বাংলা ব্যাংক’ নামে অনুমোদনের আবেদন জমা দেয়া হয়েছিল। পরে তা পরিবর্তন করা হয়। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান হিসেবে আছেন নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলম, যিনি আবার মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক। এর আগে তিনি ব্যাংকটির চেয়ারম্যানও ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মোরশেদ আলম।

পিপলস ব্যাংক লিমিটেডের জন্য আবেদন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা এমএ কাশেম। চট্টগ্রামের সন্দ্বীপের এ অধিবাসী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের জন্য ব্যাংকটির আবেদন করা হয়েছে।

সিটিজেন ব্যাংকের আবেদনটি এসেছে আইনমন্ত্রী আনিসুল হকের পরিবার থেকে। আনিসুল হকের মা জাহানারা হককে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে আবেদনপত্রে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত