আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ২১ জন বিশিষ্টব্যক্তি ও তাদের প্রতিনিধিদের হাতে একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে প্রত্যেকের হাতে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন দুই লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই ২১জনের নাম ঘোষণা করে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, সংস্কৃতি সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একুশ আমাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। এখান থেকেই স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি।

এবার একুশে পদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে মরহুম অধ্যাপক হালিমা খাতুন (মরনোত্তর), গোলাম আরিফ টিপু এবং অধ্যাপক মনোয়ারা ইসলাম একুশে পদক পান। আর মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যকে পদক দেওয়া হয়েছে। প্রয়াত পপ তারকা আজম খান ও নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিলের সঙ্গে এবার সংগীত বিভাগে এ পদকে ভূষিত হয়েছেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী। অভিনয়ে একুশে পদক পেয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা; একই বিভাগে অভিনয় শিল্পী লাকী ইনাম ও লিয়াকত আলী লাকীও একুশে পদক পেয়েছেন। দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম আলোকচিত্রে এবং চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ চারুকলায় পুরস্কার পেয়েছেন।

গবেষণায় বিশ্বজিৎ ঘোষ ও মাহবুবুল হক এবং শিক্ষায় প্রণব কুমার বড়ুয়াকে এই পদক দেয়া হয়। এছাড়া ভাষা সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস একুশে পদক পেয়েছেন।

উল্লেখ্য, একুশে পদক দেশের জাতীয় ও সর্বোচ্চ বেসামরিক পদক। ভাষা, শিল্প-সাহিত্য, শিক্ষা, গবেষণা, অর্থনীতি, সংবাদ, সমাজের বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ও জাতীয় অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পদক দেওয়া হয়। ভাষাশহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে। প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি স্বর্ণপদক, একটি সম্মাননা সনদ এবং পুরস্কারের অর্থমূল্য দেওয়া হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত