আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৯ প্রার্থী

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৯ প্রার্থী

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি)। পরের দিন বুধবার নিয়ম অনুযায়ী একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

এ বিষয়ে বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত (সন্ধ্যা) আমাদের কাছে ১৯ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার তথ্য পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন একক প্রার্থী থাকায়, তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।’

অন্যদিকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪ প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন ইসির কর্মকর্তারা।

গত মঙ্গলবার এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘এবারের উপজেলা পরিষদ নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ করছে না। এতে নির্বাচন জৌলুস হারাতে বসেছে। উপজেলা নির্বাচন সার্বিকভাবে অংশগ্রহণমূলক হচ্ছে না, এই সত্যকে মেনে নিয়েই নির্বাচন করতে হবে। ধারণা করা যায়, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রায় প্রত্যেকেই নির্বাচিত হবেন এবং ওই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। এটাই বাস্তবতা।’

প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া উপজেলাগুলো হলো পঞ্চগড়ের বোদা, নীলফামারী সদর, জয়পুরহাট সদর এবং জামালপুরের সদর, সরিষাবাড়ি, মেলান্দহ ও মাদারগঞ্জ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া উপজেলাগুলো হলো জামালপুরের সরিষাবাড়ি, মেলান্দহ ও মাদারগঞ্জ; সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া উপজেলাগুলো হলো লালমনিরহাট সদর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর; নাটোর সদর, রাজশাহীর গোদাগাড়ী এবং জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, প্রথম ধাপে ৮৬ উপজেলার মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ১০৭১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৮০, ভাইস চেয়ারম্যান পদে ৪৮২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩০৯ প্রার্থী।

তিনি আরও জানান, ভোটের পর সবার ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

ইসি সূত্র জানায়, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ বিভাগে ১৬ জেলার ১২৪ উপজেলায় ভোট হবে। এতে চেয়ারম্যান পদে ৪৮৩, ভাইস চেয়ারম্যান পদে ৬৭৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে চেয়ারম্যান ১৩, ভাইস চেয়ারম্যান ৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন একক প্রার্থী রয়েছেন। একক প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছে এমন উপজেলাগুলো হলো বগুড়ার আদমদীঘি, নওগাঁ সদর, পাবনা সদর, মৌলভীবাজার সদর, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, মীরসরাই ও রাউজান; রাঙ্গামাটির কাপ্তাই ও খাগড়াছড়ির মানিকছড়ি।

ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকা উপজেলাগুলো হলো পাবনা সদর, ফরিদপুরের সদর ও বোয়ালমারী, নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের রাউজান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকা উপজেলাগুলো হলো পাবনা সদর, সিলেটের কানাইঘাট, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের রাউজান।

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১৮ মার্চ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত