আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

কেন চকবাজারে একই ঘটনা ঘটলো জবাব চাই: ড. কামাল

কেন চকবাজারে একই ঘটনা ঘটলো জবাব চাই: ড. কামাল

পুরান ঢাকাকে কিভাবে নিরাপদ করা যায় সে বিষয়ে হাইকোর্টের আদেশ কেন বাস্তবায়ন হলো না, কেন নয় বছর পর একই ঘটনা ঘটলো এটার জবাব চাই। চকবাজারের ঘটনায় অবহেলার জন্য এ সরকার খুনের অপরাধের দায়ী হবে। বললেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলরুমে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে গণফোরাম আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, নয় বছর আগে আদালত যে আদেশ দিয়েছিল সেটা একই সরকার ক্ষমতায় থাকার পরও কেন বাস্তবায়ন হলো না তা জানার অধিকার দেশের জনগণের রয়েছে।
জনগণ দেশের মালিক, সেই মালিক হিসেবে আমি এর জবাব চাই। আপনারা কি চান না?

তিনি বলেন, চকবাজারের চুড়িহাট্টায় মসজিদের সামনে আগুনে যে মর্মান্তিক ঘটনার অবতারণা হয়েছে তা সত্যিই খুব হৃদয় বিদারক। আজকে আমাদের ঠাণ্ডা মাথায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ১৬/১৭ কোটি মানুষের দেশে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য দায়িত্ববোধ ও নৈতিকতার প্রয়োজন রয়েছে। নয় বছর আগে (২০১০ সালে) নীমতলীতে ভয়াবহ আগুনের ঘটনায় সেখানে ১২৪ জন মানুষ নিহত হয়েছিল। তখন হাইকোর্ট আদেশ দিয়েছিলেন, এ ধরনের হত্যা যেন না ঘটে, তার জন্য এ পদক্ষেপগুলো নেয়া হোক। যেসব জায়গায় কেমিক্যাল আছে, সেগুলো ওখান থেকে কিভাবে সরানো যায়। নয় বছর আগে এক, দুই, তিন, চার এভাবে সিরিয়াল করে ১৭টি আদেশ দেয়া আছে; পুরান ঢাকাকে নিরাপদ করার জন্য কিভাবে পদক্ষেপগুলো নিতে হবে।

ড. কামাল হোসেন বলেন, মানুষের অধিকার হরণ করে এই সরকার ক্ষমতায় বসে আছে। তাই জনগণের অধিকারের কোনও মূল্য তাদের কাছে নেই।

সভায় জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, সরকার ২৯ ডিসেম্বর দেশের ১৬ কোটি মানুষের গায়ে আগুন দিয়েছে। সে আগুন তাদের গায়েও লাগবে। তারা স্বাধীনতার চেতনার কথা বলে। স্বাধীনতার চেতনা যদি হয় ২৯ ডিসেম্বর ভোট ডাকাতি, তাহলে সেই চেতনা আমাদের দরকার নেই। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, চকবাজারের ঘটনার বাস্তবসম্মত সমাধান করতে হবে। কেমিক্যালের গোডাউন সরিয়ে নিতে হবে। তাদের জন্য অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, কেমিক্যাল মালিকদের কাছ থেকে সাবেক দুই শিল্পমন্ত্রী লক্ষ কোটি টাকার উৎকোচ গ্রহণ করেছেন। এই জন্য কারখানাগুলো সরেনি।

তিনি বলেন, এক মাঘে শীত যায় না। মনে করেছেন জনগণের নেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখলে আর কেউ কথা বলবে না। কিন্তু না, আমরা কথা বলতেই থাকব।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, চকবাজারে আগুন আমাদের অগ্রগতি রোধ করার কোনও ষড়যন্ত্র নয় তো? এটা আমাদের অর্থনীতিকে রোধ করার কোনও বিষয় আছে কিনা? এ বিষয়টি নিয়ে ভাবতে হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত