আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আগামীতে ভোটকেন্দ্রে যেতে হবে না : মাহবুব তালুকদার

আগামীতে ভোটকেন্দ্রে যেতে হবে না : মাহবুব তালুকদার

নির্বাচনী ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও গতিশীল হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। আগামীতে হয়তো ভোটকেন্দ্রে যেতে হবে না ভোটারদের।

রাজধানীর আগারগাঁওস্থ ইসির ইটিআই ভবনে রোববার ডান্টা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক সভাপতিত্ব করেন।

মাহবুব তালুকদার বলেন, আমরা এখন এমন এক যন্ত্রযুগে উপস্থিত হয়েছি, তাতে অতি অল্পসময়ে ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট দিতে পারেন। এতে ক্ষিপ্রগতিতে ভোট গণনা করে উপযুক্ত স্থানে পাঠানো যায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ ভোটপ্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। কমিশনার বলেন, আমি জানি না ভবিষ্যতে এমন দিন সমাগত কিনা, যখন প্রার্থীদের কাগুজে পোস্টার বা ব্যানার লাগিয়ে ভোট চাইতে হবে না। ভোটারকেও কষ্ট করে ভোটকেন্দ্রে যেতে হবে না। নিজের বাড়িতে বা অফিসে বসে যন্ত্রের মাধ্যমে নিজের ভোটটি দিতে পারবেন। তাৎক্ষণিকভাবেই নির্বাচনের ফল জানা যাবে।

ইসি মাহবুব বলেন, কথাগুলো এখন অলীক মনে হলেও বিজ্ঞানের অগ্রগতিতে হয়তো অদূর ভবিষ্যতে এই ডিজিটাল ব্যবস্থাপনা আমাদের দ্বারপ্রান্তে উপনীত হতে যাচ্ছে। এই স্বপ্ন সফল হলে ভোটারদের লাইনে দাঁড়াতে হবে না। এমনকি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হবে পড়বে না।

ডাটা এন্ট্রি অপারেটরদের উদ্দেশে এই কমিশনার বলেন, সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে আপনাদের পূর্ণ সতর্কতা প্রয়োজন। তথ্য সংগ্রহ ও ফল এন্ট্রির বিষয়ে ভুল হলে সমগ্র বিষয় ভ্রান্তিতে পরিণত হবে। এ জন্য যন্ত্রের পেছনের মানুষটির কর্মতৎপরতা বিশেষভাবে উল্লেখযোগ্য।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত