আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

শিক্ষার্থীরা বললে দায়িত্ব নেব: নূর

শিক্ষার্থীরা বললে দায়িত্ব নেব: নূর

আগামী ৩১ মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সব পদে নির্বাচনের দাবি জানিয়েছেন সদ্য নির্বাচিত সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরু।

এসময় সাধারণ শিক্ষার্থীরা যেটা চান সেটাই হবে জানিয়ে তিনি বলেন, ‘তারা সকল পদে পুনরায় নির্বাচন চেয়েছেন, আমিও সেটাই চাই। আর তারা যদি দায়িত্ব নিতে বলেন, আমি নেব। এটি দু’একদিন গেলেই পরিষ্কার হয়ে যাবে।’

বুধবার বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

নুরুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রক্রিয়ায় যাচ্ছিলেন, আমাদের কাছে মনে হয়েছিলো তারা সাজানো ছকে নির্বাচন করতে যাচ্ছেন। আমরা বলেছিলাম, এই প্রক্রিয়ায় স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। তারপরও আমরা নির্বাচনে এসেছিলাম। সাজানো ছকে নির্বাচনের ব্যাপারটি এখন আমরা তুলে ধরতে পেরেছি।’

তিনি বলেন, ‘রোকেয়া হলে আলাদা একটি রুমে কিছু ব্যালট অরক্ষিতভাবে রাখা হয়েছিলো। আমরা দেখতে গেলেও তা দেখানো হয়নি। বরং আমাদেরকে মারার জন্য হলের প্রাধ্যক্ষ ছাত্রলীগকে ফোন দিয়েছেন। তখন তাদের ‘লেডি মাস্তান’ বাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে। ছেলে হলে প্রথমবর্ষের ছাত্রদের জোর করে লাইনে দাড় করিয়ে রেখেছে। এ ধরণের অনিয়ম আমরা দেখেছি।’

নির্বাচনের দিন অধিকাংশ প্যানেল এই ‘তামাশার’ নির্বাচন বর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এত কারচুপির পরও আমাকে এবং আখতারকে হারাতে পারেনি। সাধারণ শিক্ষার্থীরা পুনঃনির্বাচন দাবি করে তিনদিনের আল্টিমেটাম দিয়েছে। তাদের প্রতি সংহতি জানিয়ে আমিও চাই, এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ৩১ মার্চের মধ্যে সব পদে পুনরায় ডাকসু নির্বাচন দিতে হবে। যারা কারচুপির সঙ্গে জড়িত ছিলো তাদের বহিষ্কার করে অন্যদের নিয়োগ দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে।’

নুরুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের পরিষ্কার বক্তব্য আগে আমাদের জানতে হবে। যেসব মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে ও শিক্ষার্থীদের সব দাবি মেনে নিতে হবে। প্রশাসন এটা ভেবে দেখবে বলেছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে, তারা যদি বলে আমি শপথ নেব। তারা যদি বলে শপথ না নিতে, আমি নেব না। আমি কখনো আমার অবস্থান থেকে সরে আসিনি। তারা যেটা বলে, সেটা হবে। এটা আরেকটু সময় গেলে বোঝা যাবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত