আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

‘মুজিব কোট’ পরে এসেছিল শিশুরা

‘মুজিব কোট’ পরে এসেছিল শিশুরা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধুৃর শততম জন্মদিন পালনে মুজিব কোট পরে এসেছিল শিশুরা। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধুৃর শততম জন্মদিন পালনে মুজিব কোট পরে এসেছিল শিশুরা। ছবি: সংগৃহীত

গতকাল (রোববার) শততম জন্মদিন গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। দেশব্যাপী উদযাপিত হল দিনটি।

রোববার পালিত হলো শিশু দিবসও। স্বাধীনতার মহান স্থপতিকে স্মরণ করতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জমায়েত হয়েছিল কোমলমতি শিশুরা।

প্রত্যেকের গায়ে পরা ছিল বঙ্গবন্ধুর প্রিয় পোশাক ‘মুজিব কোট’ । যেন সবাই ভবিষ্যতের ‘বঙ্গবন্ধু’। তাদের কণ্ঠে উচ্চারিত হলো ৭ মার্চের সেই অবিনাশী ভাষণ।

এভাবে জাতির পিতার শততম জন্মদিনকে আরও রঙিন করে তুলল শিশুরা।

এ বর্ণিল অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তির গান’। ‘বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এর পর বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ‘সেই অবিনাশী উচ্চারণ’ প্রতিযোগিতা শীর্ষ ৫০ শিশুর ভাষণের ভিডিও কোলাজ প্রদর্শিত হয় বড় পর্দায়।

এরপর সাংস্কৃতিক সংগঠন বাতিঘরের শিশুশিল্পীদের পরিবেশনায় নৃত্য-গীতিনাট্য ‘কখন আসবে কবি’ উপস্থাপিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব শেষে ছিল সংক্ষিপ্তত আলোচনা পর্ব। যেখানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধু হৃদয়ে যা ধারণ করতেন, সেটিই তিনি বলেছিলেন ৭ মার্চের ভাষণে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা বঙ্গবন্ধুর ভাষণকে হৃদয়ে যেভাবে ধারণ করেছে তা দেখে আমি অভিভূত। এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। যাদের জন্য বঙ্গবন্ধুকন্যা নিরলস কাজ করে যাচ্ছেন।’

বক্তব্য শেষে শুরু হয় পুরস্কার প্রদান পর্ব। অতিথিরা ‘সেই অবিনাশী উচ্চারণ’ প্রতিযোগিতায় সেরা ৭ প্রতিযোগিকে পুরস্কৃত করেন।

পাশাপাশি সেরা তিন শিক্ষা প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ময়মনসিংহের নান্দাইলের দরিল্লা-গয়েশপুর আ. হামিদ জুনিয়র হাই স্কুল, ঢাকার বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এবং মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসাকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার পর্ব শেষে জাদুশিল্পী লিটন পরিবেশন করেন জাদু। সন্ধ্যা নামলে শিশুদের মনরঞ্জনের উদ্দেশে আতশবাজির ঝলকানির দেখা মেলে মানিক মিয়া এভিনিউয়ের আকাশে।

সবশেষে ব্যান্ড দলের পরিবেশনায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত