আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ডাকসুর কার্যকরী সভা শনিবার, দায়িত্ব নিচ্ছেন নুর

ডাকসুর কার্যকরী সভা শনিবার, দায়িত্ব নিচ্ছেন নুর

২৮ বছর পর শনিবার অনুষ্ঠিত হচ্ছে দেশের ‘দ্বিতীয় পার্লামেন্ট’খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যকরী সভা। ডাকসুর নবনির্বাচিত ভিপি নূরুল হক নূর এ সভায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দায়িত্ব নিলেও পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ডাকসুর প্রথম কার্যকরী সভা ডাকসু ভবনে নয়, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হবে। ১৮টি হল সংসদের কার্যকরী সভা আজ নিজ নিজ হলে অনুষ্ঠিত হবে।

বিভিন্ন দাবি ও আন্দোলনের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। তিনি বলেন, শিক্ষার্থীদের অধিকারের কথা বলতেই সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধাণ্য দিয়ে দায়িত্ব নিচ্ছি। শুক্রবার বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নুরুর সাথে তার প্যানেলের সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও দায়িত্ব নেবেন।

ডাকসুর ২৫টি পদের মধ্যে বাকি ২৩টি পদেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের প্যানেল জয় পেয়েছে।

ভিপি বলেন, আমরা নীতিগতভাবে দায়িত্ব গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। একই সময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবি করে তিনি বলেন, নির্বাচন বর্জনকারী অন্যান্য প্যানেলের দাবির সাথে তিনি একমত।

ডাকসুতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানান, ভিপি নুরুলের সাথে সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও দায়িত্ব গ্রহণ করবেন।

ভিপি নূরুল বলেন, শত প্রতিকূলতা সত্বেও শিক্ষার্থীরা আমাদের ভোট দিয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা ডাকসুতে দায়িত্ব নিচ্ছি। দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী চান্স পান নিজের যোগ্যতা দিয়ে। আমরা দেখেছি নবনির্মিত হলগুলো ছাড়া মেয়েদের হল ও হলগুলো প্রশাসন অলিখিতভাবে একটি পক্ষকে ইজারা দিয়েছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, একজন শিক্ষার্থী যেমন তার যোগ্যতা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাই অর্থনৈতিক ও অন্যান্য দিক বিবেচনা করে তার প্রথম বর্ষ থেকেই আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বাধ্য করে কোন মিছিল মিটিং এ নেয়া যাবে না। আর রাজনৈতিক বিবেচনায় সিট দেয়া যাবে না।

নির্বাচনে যে অনিয়ম ও কারচুটি হয়েছে সেই আন্দোলনকে আরো বেগবান করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে যে অনিয়ম রয়েছে সেসব কথা বলার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকটি মৌলিক দাবিতে যে আমরা ঐক্যমত হয়েছে তাতে আমরা এখনো একসাথে আছি। তার মধ্যে অন্যতম হচ্ছে পুনঃনির্বাচন। এখনো আমরা পুনঃনির্বাচন চাই।

অপর এক প্রশ্নের জবাবে নুর বলেন, ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে যেহেতু নির্বাচনের ফল একবার ঘোষণা হয়েছে তাই আবার নির্বাচন না দেয়া পর্যন্ত তো এই কমিটি থাকবে। দীর্ঘ ২৮ বছর পর হলেও ডাকসু নির্বাচন হয়েছে। সেই জায়গা থেকে আমরা পুনঃনির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব থাকবো। আমরা চাই প্রক্রিয়াটি চলমান হোক। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই আমারা। দায়িত্বে থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথাগুলো বলতে চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও জিএস পদে প্রতিদন্ধিতাকারী রাশেদ খান, সহ সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক হোসেন প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত