আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঢাকায় কালবৈশাখীর তাণ্ডব, তিনজনের মৃত্যু

ঢাকায় কালবৈশাখীর তাণ্ডব, তিনজনের মৃত্যু

সন্ধ্যার আগ মুহূর্তে রাজধানীতে নেমে আসে ঘোর আধাঁর। প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়তে থাকে পুরো শহরজুড়ে। হঠাৎ করে শুরু হয় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। ঝড়ের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন স্থানের গাছপালা ভেঙে পড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্থ হয়ে পড়েছে। সবর্শেষ তথ্য অনুসারে কালবৈশাখীতে তিনজনের প্রাণহানী ঘটেছে। নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এছাড়া, ঝড়ের কারণে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

আকষ্মিক এ ঝড়ে রাজধানীর পল্টনে ভবনের ছাদ থেকে ইট পড়ে মো. হানিফ (৪৫) নামে এক চা দোকানদার মারা যান। এছাড়া রাজধানীর সংসদ ভবন এলাকায় গাছ পড়ে মিলি ডি কস্তা (৬০) নামে এক নারী মারা গেছেন। মিরপুর এলাকায় দেয়াল ধসে একজর নিহত হন। তার দুলাল মিয়া বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আরটিভি অনলাইনকে জানান, আজ রোববার ঢাকায় ২০ মিনিটের কালবৈশাখীর ঝড় হয়। যাতে ঘণ্টায় ৭৪ কিলোমিটার গতি বয়ে যায়। যা ছিল দেশের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া ৪৮ কিলোমিটার বেগে ফরিদপুর, ৫৬ কিলোমিটার বেগে সিলেটে কালবৈশাখী বয়ে যায়।

এ সপ্তাহজুড়ে কালবৈশাখী দেশের বিভিন্নস্থানে হবে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, ঢাকার গুলশান, ধানমন্ডি, নারিন্দা, মানিকনগর, সিদ্ধিরগঞ্জ, রামপুরা, বনশ্রী, মগবাজার, তেঁজগাও ও পুরান ঢাকারসহ অধিকাংশ এলাকায় সন্ধ্যার ঝড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ বিতরণ লাইন ছিড়ে যায়। কয়েকটি এলাকায় সাব স্টেশনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। তবে জাতীয় গ্রিডে কোনও ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ঝড়ে অন্তত ২৫টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটেছে। ঝড়ে শাহবাগ থানার সাইনবোর্ড উড়ে গেছে। মিন্টো রোডে পুলিশ ভবনের সামনে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। ধানমন্ডি তিন নম্বর সড়কেও গাছের ডাল ভেঙে সড়কে পড়েছে। জাতীয় সংসদ ভবন এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়ে।

জানা যায়, কাকরাইল এলাকায় একটি গাছের ঢাল ভেঙে অটোরিকশা ও প্রাইভেট কারের ওপর পড়ে, এতে অটোরিকশা চালক সামান্য আহত হন। ডাল ভেঙে পড়ায় সড়কে যান চলাচলও ব্যাহত হয়। গুলশানে গাড়ির উপর গাছ ভেঙে পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি।

রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, অনেক এলাকায় গাছপালা ভেঙে রাস্তা ও বাসাবাড়ির ওপরে পড়ে আছে। থেমে থেমে বৃষ্টি পড়ছে। বৃষ্টি একটু থামার পরই ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেন।

আবহাওয়া অফিস থেকে জানা যায়, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলেও ঝড় ও শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে। এসব অঞ্চলসমূহের নদী বন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত